মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না: পরীমণি

বিনোদন ডেস্ক

মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

পরীমণি বলেন, খুব সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।

অভিনেত্রী বলেন, যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না।

আমি মরে যায়নি, পাগল হয়ে যাওয়ার কথা ছিল উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।

পরী আরও বলেন, দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয়, পরী বলে তো আসলে পরীদের মতো জীবনযাপন না আমার। মানুষের মতো জীবনযাপন করি। বাঁচতে ভালোবাসি, আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে। আমি সবার সাথে কথা বলতে পারিনি, আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দু-চার মিনিটে বুঝে যায় আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে নায়িকা হিসেবে পরীমণির প্রথম চলচ্চিত্র ‘ফেলুবক্সী’। সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। নতুন এই চলচ্চিত্রে পরীমণি জুটি বেঁধেছেন কলকাতার দর্শকপ্রিয় নায়ক সোহমের সঙ্গে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...