মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

হাসিনা ও মমতার ইন্ধনে আগরতলা হাইকমিশনে হামলা

অনলাইন ডেস্ক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় দেশ ছেড়ে পালানো পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ইন্ধনে ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর ভিআইপি টাওয়ারে জাতীয়তাবাদী শ্রমিকদল চট্টগ্রাম বিভাগীয় কমিটির প্রতিনিধি সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ক্ষমতায় থাকাবস্থায় শেখ হাসিনা ভারতকে বাংলাদেশে তাদের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিলেন আর এখনো ভারতে আশ্রিত হয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছেন।

আগরতলায় বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ ও বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় মমতা ও শেখ হাসিনার ইন্ধন রয়েছে।
আবদুল্লাহ আল নোমান বলেন, দেশবিরোধী এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র চলছে।

তিনি এই ষড়যন্ত্র ও চক্রান্ত সম্পর্কে শ্রমিকদল ও বিএনপি নেতাকমীর্দের সজাগ থাকার আহ্বান জানান।

চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ সাঈদ আল নোমান, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স ম জামাল, সহ-সভাপতি শফিকুল ইসলাম, আবদুল শুক্কুর, শাহনেওয়াজ চৌধুরী, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল বাতেন, সহ-সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইকবাল ও যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর, ওয়াসা শ্রমিক দলের সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ জামাল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

টেকনাফের পাহাড়ে তিনজনের গলা কাটা মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গলা কাটা অবস্থায় তিনজনের...

সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে:  ক্যাপ্টেন সামিউল ইসলাম

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ব্রিগেড সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে...

নৌবাহিনীর অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ আটক ১১

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে সেন্টমার্টিনের অদূরে সমুদ্র এলাকা থেকে মায়ানমারে...

যারা সংস্কার সংস্কার করে, তারা নারী স্বাধীনতা নিয়ে কথা বলে না: প্রধানমন্ত্রী

কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত...

নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনে খাগড়াছড়ি জেলা কমিটির সভা অনুষ্ঠিত

ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগান সামনে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে।আজ ২০ এপ্রিল সোমবার সকালে সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরের...

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) টানা ৫ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা গেছেন।সোমবার (২০ এপ্রিল)...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...