বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সরকারি পোশাকে ‘রাজনৈতিক বার্তা’: ওসির মন্তব্যে সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিবের একটি বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সম্প্রতি সরফভাটা ইউনিয়নে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় দেওয়া তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

ওসি আহসান হাবিব ওই সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন।” তিনি আরও বলেন, “আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরজিনাল ওয়ার্ডভিত্তিক একটা লিস্ট আমি চাই।” বক্তব্যে তিনি বিএনপি নেতাকর্মীদের মামলা করতে সহযোগিতার আশ্বাসও দেন।

স্থানীয় বাসিন্দারা এই বক্তব্যকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছেন। তাদের অভিযোগ, একটি নিরপেক্ষ প্রশাসনের আশা থাকলেও ওসি আহসান হাবিবের এই বক্তব্য তাকে একজন রাজনৈতিক ‘এজেন্ট’ হিসেবে প্রকাশ করেছে।

ওসি আহসান হাবিবের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, পুলিশের পোশাক পরে এবং সরকারি দায়িত্ব পালনকালীন এমন বক্তব্য দেওয়া কতটা শোভনীয়।

এ বিষয়ে জানতে চাইলে ওসি আহসান হাবিব চট্টগ্রাম নিউজ’কে বলেন, “এটা আমার ভুলবশতে হয়ে গেছে। বিষয়টি আপনারা সাংবাদিক ভাইয়েরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”

একই প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বলেন, “তার বক্তব্যটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

ওসি আহসানের বক্তব্যে স্থানীয়রা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন, “প্রশাসন দলীয় রাজনীতির বাইরে থাকবে—এমনটাই আশা করেছিলাম। কিন্তু ওসি এমন বক্তব্য দিয়ে সেই নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...