রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আইসিবির মুনাফা কমলেও, ২% নগদ লভ্যাংশ দিয়ে শেয়ারহোল্ডারদের চমক

বাণিজ্য ডেস্ক

অর্থবছরের শেষ দিকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ দেওয়া হয়েছে, যা আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে অনুমোদিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সর্বশেষ বছরে আইসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৮ পয়সা, যা আগের বছরের ৮৯ পয়সার তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সময় কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৯৫ পয়সা। গত এক বছরে আইসিবির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৭ টাকা ৬০ পয়সা এবং সর্বনিম্ন দাম ছিল ৪৭ টাকা ৬০ পয়সা।

আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর, লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩, ২০২২, ২০২০, এবং ২০১৯ সালে কোম্পানি ২.৫০%, ৫%, ৫%, এবং ১০% নগদ লভ্যাংশ দিয়েছে। তবে, ২০১7 সাল থেকে কোম্পানির লভ্যাংশ দেওয়ার হার ধীরে ধীরে কমে আসছে।

এদিকে, আইসিবি তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করবে, এবং এর জন্য রেকর্ড তারিখ ৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

চট্টগ্রাম ঘিরে বড় পরিকল্পনা রয়েছে এডিবির: অর্থমন্ত্রী

বন্দর ও লজিস্টিকস অবকাঠামোসহ চট্টগ্রাম অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বড় পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় পাহাড়ধসে দুই পরিবারের শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাত সাড়ে ৪টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায়...