রবিবার, ২৬ জুলাই ২০২৬

বান্দরবানে জামায়াতুল আনসারের ১০ সদস্য মুক্ত

অনলাইন ডেস্ক

বান্দরবান জেলা ও দায়রা জজ আদালত জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ সদস্যের জামিন মঞ্জুর করেছেন। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন শুনানি শেষে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি থানায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দায়ের করা একটি মামলায় জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। মামলায় ১৩ জনের জামিন আবেদন করা হলেও এর মধ্যে তিনজন হাইকোর্ট থেকে জামিন পেয়ে যান। বাকি ১০ জনের জামিন আবেদন গ্রহণ করেন জেলা ও দায়রা জজ আদালত।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর চারটি মামলায় জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৩২ সদস্যের জামিন মঞ্জুর করা হয়। তবে পরের দিন আদালত সেই জামিন বাতিল করেছিলেন।

জঙ্গি তৎপরতা ও সশস্ত্র প্রশিক্ষণের অভিযোগে গত বছর বান্দরবানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার বেশ কয়েকজন সদস্যকে আটক করে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় প্রশিক্ষণ নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল তারা।

আটক সদস্যদের মধ্যে থানচি থেকে ২১ জন, রুমা থেকে চারজন, নাইক্ষ্যংছড়ি থেকে দুজন, এবং বান্দরবান সদর থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়।

জামিন প্রাপ্তদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আদালতের সিদ্ধান্ত নিয়ে আপিল করা হবে কিনা, সে বিষয়েও পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্রপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...