সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কোন দিকে যাচ্ছে?

মার্কিন অস্ত্রে ইউক্রেনের আঘাত: তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে পৃথিবী, হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার ভেতরে মার্কিন দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন হামলা চালালে বিশ্ব এক ভয়াবহ সংঘাতের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। মস্কো মনে করছে, এই পদক্ষেপ সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। রুশ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য ও সংসদের প্রভাবশালী নেতারা রবিবার (১৭ নভেম্বর) এমনই হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের সিনিয়র সদস্য আন্দ্রে ক্লিশাস পশ্চিমা শক্তিগুলোর কর্মকাণ্ডকে ভয়াবহ উত্তেজনা সৃষ্টি করার দায়ে অভিযুক্ত করেছেন। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেন, “পশ্চিম এমন মাত্রার উত্তেজনা তৈরি করেছে, যা আগামী সকালেই ইউক্রেনের রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের মুখে ফেলতে পারে।”

অন্যদিকে, রাশিয়ার সংসদের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম ডেপুটি প্রধান ভ্লাদিমির জাবারভ এই ঘটনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য একটি গুরুতর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। রুশ সংবাদ সংস্থা তাস-এ দেওয়া বক্তব্যে তিনি বলেন, “মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক এবং তা খুবই কঠোর।”

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে সতর্ক করে বলেছেন, ইউক্রেনের হাতে দূর-পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র তুলে দিলে এটি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে পরিণত হবে। তিনি বলেন, “যদি এমন কিছু ঘটে, রাশিয়া সংঘাতের প্রকৃতি ও পরিধি পরিবর্তন করতে বাধ্য হবে এবং উপযুক্ত পদক্ষেপ নেবে।”

রাশিয়ার স্টেট ডুমার পররাষ্ট্র সম্পর্ক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কিও একইভাবে কঠোর প্রতিক্রিয়ার কথা বলেছেন। তিনি বলেন, ইউক্রেন যদি এই ধরনের অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায়, তবে এর পরিণতি ভয়াবহ হবে।

বিশ্বজুড়ে এই ঘটনার পরিণতি নিয়ে উদ্বেগ বাড়ছে। পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্ত এবং রাশিয়ার প্রতিক্রিয়া আগামী দিনগুলোতে এই সংঘাতের গতিপথ নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...