বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পাগলা মসজিদে এবার পাওয়া গেলো সাত কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি সিন্দুকে এবার মিলেছে সাত কোটি ২২ লাখ ১৩ হাজার টাকা। এছাড়া, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে সিন্দুক খুলে চলে অর্থ গণনার কাজ। তিন মাস ২৮ দিন পর আবার খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ৯টি দান সিন্দুক। এবার মিলেছে ২৮ বস্তা টাকা।

মাদ্রাসার দেড় শতাধিক খুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত স্টাফ এবং মসজিদ কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে গণনা করা হয় এসব টাকা।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরের ঐতিহাসিক মসজিদটিতে তিন থেকে পাঁচ মাস পরপর খোলা হয় এই সিন্দুক। স্থানীয়রা বলছে, মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়। মুশকিল আসানসহ মেলে রোগ-ব্যাধি থেকে মুক্তি। এমন বিশ্বাসে দান করেন দেশ বিদেশের অসংখ্য মানুষ।

মসজিদটিতে নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কার, চাল, ডাল, গরু, ছাগল, হাসঁমুরগীসহ অনেক কিছু দান করেন সাধারণ মানুষ। দানের টাকায় জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেয়ার পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্তদের সহায়তা করা হয়। সারাবছর চলে সমাজ সেবামুলক কাজ। এছাড়া মসজিদ ঘিরে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন বহুতল ইসলামী কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা সংশ্লিষ্টদের।

এর আগে ২০ এপ্রিল সর্বশেষ পাগলা মসজিদের ৯টি দান সিন্দুকে পাওয়া গিয়েছিলো সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার পাঁচশ ৩৭ টাকাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ স্বর্ণ রূপার বিভিন্ন অলংকার। দিন যত যাচ্ছে পাগলা মসজিদের খ্যাতি ও জৌলুসের পাশাপাশি দানের পরিমাণ ততই বাড়ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...