সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বোয়ালখালী থানা সচল, সেবা নিশ্চিতে তৎপর পুলিশ

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী।

চট্টগ্রামের বোয়ালখালী থানার কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে স্বাভাবিকভাবে সচল হয়েছে বোয়ালখালী থানা পুলিশের কার্যক্রম। সেবা দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বোয়ালখালী থানা ও পুলিশ সদস্য সূত্রে জানা যায়, সকাল থেকে কার্যক্রম শুরু করেছি। পুলিশের মাঝে এখন আর কোনো আতঙ্ক নেই। আমরা মানুষকে সেবা দিতে প্রস্তুত আছি। থানা পুলিশের সব ফোর্স আসছে, সবাই হাজির।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, আজ (১২আগষ্ট) হইতে বোয়ালখালী থানার সকল কার্যক্রম শুরু করেছি। বাংলাদেশে এই সংকতময় সময়ে সারাদেশে যে পরিমান হত্যাযজ্ঞ, নাশকতা হয়েছে ছাত্র জনতা ও পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে যাহা অত্যন্ত বেদনাদায়ক এবং কোনভাবে কাম্য নয়। ছাত্র জনতার আন্দোলনের ফলে এই বিজয় বাংলাদেশের। আমাদের আরো অনেক কাজ বাকি আছে। সকলকে নিয়ে সত্যিকারের জনতার পুলিশ হয়ে উঠতে চাই আমরা। আমার ভাইয়ের রক্তের মর্যাদা আমরা যেন রাখতে পারি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকলের আত্নার মাগফেরাত কামনা করছি।

তিনি আরো বলেন, বোয়ালখালী থানায় বা কোন পুলিশ সদস্যদের প্রতি কোন হামলা হয় নাই। যার পুরো কৃতিত্ব বোয়ালখালী উপজেলার ছাত্র জনতা, সাংবাদিক, বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, জন প্রতিনিধি, হিন্দু-বৌদ্ব-খ্রিস্টান সকলের।

উল্লেখ্য,গত সোমবার (৫ আগষ্ট) থেকে কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে সরকার পতনকে কেন্দ্র করে সাম্প্রতিক হামলা-অগ্নিসংযোগে মুখ থুবড়ে পড়ে দেশের পুলিশি কার্যক্রম। পুলিশ সদর দপ্তরসহ দেশের অধিকাংশ স্থানে পুলিশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত, থানা লুট ও বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় নিরাপত্তার অভাবে থানাগুলো অচল হয়ে পড়ে। এ ছাড়া পুলিশ হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যায় পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

লামায় তীব্র গরমে হিটস্ট্রোকে হাসপাতালে ভর্তি ১৮ শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে হিটস্ট্রোকে...

একনেকে চসিকের পরিচ্ছন্নকর্মী নিবাসসহ ১৪ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৪টি প্রকল্প...

আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) উপজেলার পূর্ব সুয়াবিল ভাঙাদীঘির পাড় এলাকার রফিক...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে (১৭) নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে ফেলে নির্মমভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি অনিক...