মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

জুলধা ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে পদ শূন্য ঘোষণা, ৯০ দিনেই উপ-নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট

কর্ণফুলী উপজেলার ১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মুহাম্মদ নুরুল হকের মৃত্যুতে ওই পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (গত ১৫ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক (চলতি দায়িত্ব)।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার ১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহাম্মদ নুরুল হক গত ১২ জুলাই স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। সেহেতু, ১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদের ১৪ জুলাই অনুষ্ঠিত বিশেষ সভায় চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার করার প্রস্তাব করা হয়েছে।’

‘নির্বাচিত চেয়ারম্যান মৃত্যুবরণ করায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করা আবশ্যক। সেহেতু, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৫(২) ধারা মোতাবেক প্রদত্ত ক্ষমতাবলে ইউএনও মাসুমা জান্নাত ১২ জুলাই হতে ১নং (ক) জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করলেন।’

কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হক বলেন, ‘কবে শূন্য আসনটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে তা জানি না। তবে উর্ধ্বতন কর্মকতাদের আসনটি শূন্য হওয়ার বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশন শিগগরই সিদ্ধান্ত জানাবেন।’

যদিও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৬১ নং আইন এর সপ্তম অধ্যায়ে বলা আছে, ‘যদি কোন পরিষদের চেয়ারম্যান বা সদস্যের পদ তাঁহার মৃত্যু, পদত্যাগ, অপসারণ বা অন্যবিধ কারণে তাঁহার মেয়াদ পূর্তির কমপক্ষে ১৮০ (একশত আশি) দিন পূর্বে শূন্য হয়, তাহা হইলে, উক্ত শূন্যতার তারিখ হইতে ৯০ (নব্বই) দিনের মধ্যে অবশিষ্ট সময়ের জন্য শূন্য পদে নির্বাচন অনুষ্ঠান করিতে হইবে।’

তবে শর্ত থাকে যে, ‘দৈব দুর্বিপাক জনিত কারণে নির্বাচন অনুষ্ঠিত না হইলে নির্বাচন কমিশন নির্বাচনের জন্য সুবিধাজনক তারিখ নির্ধারণ করিতে পারিবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক...

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

আরও পড়ুন

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...

মোটরসাইকেল শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা ও শতাধিক তোরণে মন্ত্রীকে বরণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরীকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী...

লোহাগাড়ায় ঘুরতে বেরিয়ে আর ফেরা হলো না, লাশ হলেন দুই বন্ধু

চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী নিহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী ব্রিজ সংলগ্ন...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...