মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে

রুমে পড়ে ছিলো নারীর নিথর দেহ 

উপজেলা প্রতিনিধি

মিরসরাইয়ে নিজ ঘর থেকে সাজেদা আক্তার (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের ফারুকীয়া রোডের বন্ধন ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সাজেদা আক্তার উপজেলার মঘাদিয়া ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের মামুন চৌধুরী প্রকাশ খান সাহেবের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী মামুন চৌধুরী ও ছেলে আমজাদ হোসেন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনলেও পরে ছেড়ে দেয় পুলিশ।

তবে  ঘটনায় জড়িত থাকার অভিযোগে তারিফুল ইসলাম (৩৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি নিহত নারীর বড় ছেলের স্ত্রীর ভাই।

বাসার অস্থায়ী গৃহকর্মী রোজিনা আক্তার জানান, দুপুর ১টার পরে তিনি ভবনের সিঁড়ি দিয়ে তিনতলায় যাচ্ছিলেন। এসময় বি-১ ফ্ল্যাটের ভেতর থেকে দরজা পেটানোর শব্দ শুনে দেখেন বাইরে থেকে দরজায় হুক দেওয়া। তিনি দরজার হুক খুলতে দেখেন দরজার সামনে মো. মামুন চৌধুরী দাঁড়িয়ে ঘামছেন। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। পরে ভেতরে গিয়ে দেখেন তার স্ত্রী সাজেদা আক্তারের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে রয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, এ ঘটনায় তারিফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পাওয়া গেছে। হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...