মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলার রায়:

এম কে বাঘাবাড়ী ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে ১ বছরের কারাদণ্ড 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির বিশুদ্ধ খাদ্য আদালতের মামলার রায়ে চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জ এলাকার  এম কে বাঘাবাড়ি  ঘি কোম্পানির উৎপাদনকারী মো: কামাল উদ্দিন এর ১ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে  রাঙামাটি  বিশুদ্ধ আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই রায় দেন বলে জানান কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য বিভাগের স্যানিটরি ইন্সপেক্টর মো: ইলিয়াস।

তিনি এই প্রতিবেদককে জানান, ২০১৯ সালের ২৩ নভেম্বর কাপ্তাই উপজেলার কেপিএম কলাবাগান রোজি স্টোরে খাদ্যের মান যাচাই করতে গিয়ে  এম কে বাঘাবাড়ির ঘি এর মান নিয়ে সন্দেহ করে ঘি টি  জব্দ করা হয় এবং পরের দিন ২৪ নভেম্বর জব্দকৃত ঘি টি মান যাচাই এর জন্য ঢাকা ” আই পি এইচ ল্যাবে ” প্রেরণ করি। পরবর্তীতে  ল্যাবের রিপোর্ট মান সম্পন্ন নয় আসায় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও  নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে  উৎপাদনকারীর বিরুদ্ধে ২২/১/২০২০ সালে রাঙামাটি বিশুদ্ধ আদালতে নিরাপদ খাদ্য আইনের ২০১৩ এর ২৬ ধারায়  মামলা দায়ের করি।

মামলা দায়ের এর  দীর্ঘ ৪ বছর ৬ মাস পর আজ(১৬ জুলাই)  মামলার রায়ে উৎপাদনকারী মো: কামাল উদ্দিনকে  ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...