মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কাপ্তাই বিএসপিআই শিক্ষার্থীদের ওপর ফের হামলা, ৪ জন আহত

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলার বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার পর এবার স্থানীয় লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার পর কাপ্তাই নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়, কাপ্তাই নতুন বাজার এলাকার স্থানীয় লোকজন এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বিএসপিআই শিক্ষার্থীদের সাথে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কয়েকজন লাঠিসোঠা নিয়ে বিএসপিআই শিক্ষার্থীদের ওপর হামলা শুরু করে। এই ঘটনায় বিএসপিআই এর ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হয়। তৎমধ্যে ৪ জন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

আহত ৪ শিক্ষার্থীর নাম বিএসপিআই এর কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট এর ষষ্ঠ পর্বের শিক্ষার্থী পবন চন্দ্র নাথ (২০), সিভিল উড ডিপার্টমেন্টের ২য় পর্বের ছাত্র আদিত্য তালুকদার (১৮), সিভিল উড ডিপার্টমেন্টের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ (২০), ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ট পর্বের ছাত্র তাহসিন কবির রাতুল (২০)।

এবিষয়ে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, আহত অবস্থায় ৪ জন শিক্ষার্থী হাসপাতালে আসে। তৎমধ্যে ৩ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী হাসপাতালে অবস্থান করছে।

এদিকে এই ঘটনার পর থেকে কাপ্তাই লকগেইট, নতুন বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে ছুটে গেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ জাহেদুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এবিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দীন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আমি এবং কাপ্তাই উপজেলা চেয়ারম্যান সার্বক্ষনিক মনিটরিং করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...