মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু 

অশোক দাশ, সীতাকুণ্ড

দেশব্যাপী কোটা আন্দোলনের সমর্থনে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের সাথে একাত্মতা ঘোষণা করে (আইআইইউসি) আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা অংশের উভয় পাশে সড়ক অবরোধ করে। 

এ সময় ক্যাম্পাস থেকে বেরিয়ে হাজার হাজার শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেই। সকাল ১০ টায় শুরু হওয়া আন্দোলন চলে দুপুর ১ টা পর্যন্ত। দুপুর একটার পর ধীরগতিতে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। সকাল থেকে যানবাহনের যানজট অন্তত ৪০ কিলোমিটার ছেড়ে যায়। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম উঠে।

জানা যায়,সকাল দশটায় ছাত্ররা মহাসড়কে সড়ক অবরোধ করলে ছাত্রলীগ তাদের ধাওয়া করে। শান্তিপূর্ণ সড়ক অবরোধে কতিপয় ছাত্ররা তাদের বাধা দিলে, তারা সড়ক থেকে সরে গিয়ে রেললাইন অবরোধ করে, পুনরায় তারা মহাসড়কে ছুটে আসে। ছাত্ররা আবার মহাসড়কের উভয় পাশ অবরোধ করলে দীর্ঘ যানজট শুরু হয়। ছাত্ররা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের পাশাপাশি মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কারের গ্লাস ভেঙে যেতে দেখা যায়।

দুপুর সাড়ে বারোটায় ছাত্রলীগের কিছু কর্মী তাদের ধাওয়া দেয়, এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিপুল পরিমাণ ছাত্র পুনরায় মহাসড়কে অবস্থান নিয়ে ছাত্রলীগের ছেলেদের ধাওয়া দিলে গুরুতর আহত হয় এক ব্যক্তি। অন্যদিকে আহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও তিনি আদৌ ছাত্রলীগের সাথে জড়িত কিনা সেটা নিশ্চিত করে কেউ বলতে পারিনি।

সকাল থেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা সহ প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এদিকে সীতাকুণ্ড রেল স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, দুপুর দেড়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি, সীতাকুণ্ড স্টেশনে চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি অবস্থান করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...