ফটিকছড়ির সর্তাখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ও বালু জব্দ করা হয়েছে।
৯ জুলাই মঙ্গলবার ভোরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের হচ্ছারঘাট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মোজাম্মেল হক চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাহ উদ্দিন।এ সময় ১হাজার ৫ শত ঘনফুট বালু ও পরিত্যক্ত অবস্থায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে হচ্ছারঘাট এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পাচার করে আসছিল স্থানীয় একটি চক্র।মঙ্গলবার ভোরে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
