মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ডাক্তার না হয়েও করতেন ৪ বছর ধরে স্ত্রী, প্রসূতি ও শিশুরোগের চিকিৎসা 

ম্যাজিস্ট্রেটের হাতে ধরা

অনলাইন ডেস্ক

ডাক্তার না হয়েও ডাক্তারের পরিচয় দিয়ে দীর্ঘ ৪ বছর ধরে স্ত্রী, প্রসূতি ও শিশুরোগের চিকিৎসা দিয়ে আসছিলেন তাহেরা বেগম(৪৪)। পটিয়া উপজেলার শান্তির হাটে নিয়মিত চেম্বার পরিচালনা করে প্রতিদিন রোগী প্রতি নিতেন ২শ টাকা।

অবশেষে মঙ্গলবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করে হাতে নাতে ধরেন কথিত ডাক্তার তাহেরা বেগমকে।

গ্রেফতারকৃত তাহেরা বেগম উপজেলার কুসুমপুরা ইউনিয়নের সাততেতৈয়া এলাকার মৃত নুরুজ্জামান এর কন্যা।

এসময় তার কাছ থেকে একটি মুচলেখা ও মেডিক্যাল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯(১) ধারা লঙ্গনের অপরাধে উক্ত আইনের ২৯(২) ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্লাবণ কুমার বিশ্বাস জানান , তথ্য ছিল তাহেরা বেগম ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে স্ত্রী, প্রসূতি ও শিশুদের চিকিৎসার নামে প্রতারণা করছেন। তিনি নিজেকে আর.এমপি(ঢাকা), ডি.এম.এস (ঢাকা). এম.ডবিøউ জে.আর.সি.এম.এইচ), ও.পি.ডি, ইনচার্জ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল, আন্দরকিল্লা এর পরিচয় দিয়েছেন। আমরা তাকে হাতে নাতে ধরে জিজ্ঞাসাবাদ করি প্রথমে শিকার না করলেও পরে তিনি শিকার করেন তিনি একজন ভূয়া ডাক্তার। তার কাছে কোন প্রতিষ্ঠানের সার্টিফিকেট নেই। যেহেতু তিনি প্রতারণার আশ্রয় নিয়ে এ কাজ করছেন তাই ভবিষ্যতে সে যাতে এই ধরনের কাজ আর না করে তার জন্য একটি মুচলেখা ও এক লক্ষ টাকা জরিমানা করি।

অভিযান পরিচালনাকালে আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার সাজ্জাদ ওসমান, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহে এমরান, উপজেলা ভূমি অফিসের পেশকার সুদীপ্ত দাশ ও পটিয়া থানার এস আই ইয়াছিন মাহমুদ ও এনএসআই চট্টগ্রাম জেলার একটি টীম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...