সোমবার, ২৭ জুলাই ২০২৬

কর্ণফুলীতে বন্ধুকে কুপিয়েছে আরেক বন্ধু

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রাম কর্ণফুলীতে দেলোয়ার হোসেন সোহেল (৩০) নামের এক সবজি বিক্রেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (০৯ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শিকলবাহা (৮ নম্বর ওয়ার্ড) চরহাজারী গ্রামের কালাচাঁন চৌকিদার প্রকাশ মিয়াজি বাড়ির সামনে তাকে কুপিয়ে জখম করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন। আহত সবজি বিক্রেতা সোহেল ঘটনাস্থলের পাশের কালাচান চৌকিদার বাড়ির মোহাম্মদ নুরুর ছেলে।

আহত সোহেলের ভাই সুমন বলেন, ‘আজ ভোরে অনাকাঙ্ক্ষিত ভাবে আমার ভাইকে কুপিয়েছে। সে এখন চট্টগ্রাম মেডিকেলের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। এখনো জ্ঞান ফিরেনি। অপারেশন চলছে।’

তিনি আরও বলেন, ‘ভিকটিমের বন্ধু সম্পর্কে রহিম নামের একজন এ ঘটনা ঘটিয়েছে বলে জেনেছি। তবে কেন করেছে ভাইয়ের সাথে কথা বললে জানতে পারব বিস্তারিত।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ‘এ ধরনের অভিযোগ এখনো থানায় আসেনি। খোঁজ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...