মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীর যৌন হেনস্থা;  প্রধান শিক্ষক গ্রেফতার 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এর বিরুদ্ধে

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার (২ জুলাই) স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করে আলীকদম থানা পুলিশ।

গ্রেফতার মোঃ বদিউল আলম আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এছাড়াও পলাতক রয়েছেন সহকারী শিক্ষক মোঃ বাবলুর রহমান জুবাইর।

থানার এজহার সুত্রে জানা যায় আলীকদম উপজেলা নির্বাচনের পরের দিন গত ৯ই মে যথারীতি স্কুল খুললে ভুক্তভোগী আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী স্কুলে যায়,এসময় প্রধান শিক্ষক স্কুলের পাশে তা নিজের আবাসস্থল পরিস্কার করার জন্য ভুক্তভোগী ছাত্রীকে ডেকে পাঠায়।স্কুলের বান্ধবীদের ব্যাগ দিয়ে সে প্রধান শিক্ষকের ঘর পরিস্কার করে,ঘর পরিস্কার শেষে প্রধান শিক্ষক তার বাসার হাড়িপাতিল পরিস্কারের জন্য ছাত্রীকে অনুরোধ করে।

হাড়িপাতিল পরিস্কার করার এক পর্যায়ে প্রধান শিক্ষক ভুক্তভোগীকে পেছন থেকে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে,ভুক্তভোগী ছাত্রীর বাধার প্রেক্ষিতে তাকে বিয়ের প্রোলভন দেখায় স্কুলের প্রধান শিক্ষক।

এদিকে স্কুলের বান্ধবিরা তার আসতে দেরি দেখে তাকে খুজতে প্রধান শিক্ষকের বাসায় যাওয়ার পথে একপর্যায় বাসার জানালা দিয়ে প্রধান শিক্ষকের কু-কীর্তি দেখে ফেলে,বান্ধবীরা ভুক্তভোগীর নাম ধরে ডাক দিলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দেয়।

সামাজিক লজ্জা ও স্কুলের বদনামের কথা চিন্তা করে পুরো ঘটনার সবকিছুই গোপন রাখে ভুক্তভোগী ও তার দুই বান্ধবী।ঘটনার পরে ভুক্তভোগী ছাত্রী স্কুলে গেলে তাকে বিভিন্ন সময়ে খারাপ ইশারা ইঙ্গিতে তার বাসায় ডাকে প্রধান শিক্ষক,তার কথায় সাড়া না দিলে লাল টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দেয়া হয় ভুক্তভোগী ছাত্রীকে।

পরবর্তীতে অভিযুক্ত প্রধান শিক্ষক ঘটে যাওয়া বিষয়টি জানাজানি হবে বুঝতে পেরে কৌশলে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে স্কুল ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে স্কুল হতে বের করে দেয়।

এদিকে ঘটনার বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে ঐ দিন আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেফতার করি,আইনি সকল প্রক্রিয়া শেষ করে তাকে আজ বান্দরবান জেলা কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়া এই মামলার আরেকজন আসামী এখনো পলাতক আছে ।সে সরাসরি জড়িত না হলেও ভুক্তভোগী ছাত্রীকে হুমকির অভিযোগ পেয়েছি, তাকে ধরতে অভিযান চলমান আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...