রবিবার, ৩০ আগস্ট ২০২৬

যৌতুক চাওয়ায় অভিমানে নব বধূর আত্মহত্যা

শখের পুরুষ বর হলেও বেনারসি পড়া হলোনা রীমার

পটিয়া প্রতিনিধি

যৌতুক চাওয়ায় পটিয়ায় বিয়ের কয়েকঘন্টা আগেই ভিডিও কলে হবু স্বামীর সঙ্গে ঝগড়া করে  আত্মহত্যা করেছে রীমা আক্তার (২০) নামে এক তরুণী। সে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হীরা তালুকদার বাড়ির বাচাঁ মিয়ার কন্যা।

বৃহস্পতিবার (২৭ জুন)  দুপুর ১২ টায় উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ঘরের দরজা বন্ধ করে বৈদ্যুতিক পাখার সাথে ওড়না ঝুঁলিয়ে এ তরুণী আত্মহত্যা করে। সে পটিয়া কলেজে অনার্স পড়ুয়া ছাত্রী।

জানা যায়, ২৭ জুন বৃহস্পতিবার রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান এবং ২৮ জুন শুক্রবার দুপুরে ছিল বিয়ে। রীমার হবু স্বামী মিজানুর রহমান মোরশেদ একজন ব্যাংকার হলেও যৌতুক চেয়ে বসে। বিয়ের আগেই একবার মেয়ের বাবা বিয়ের খরচ হিসেবে ছেলেকে চাহিদামত টাকা দিয়েছে বলে সুইসাইড নোটে লিখে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ বছর ধরে ব্যাংকার মিজানুর রহমানের সঙ্গে রীমা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিল। মিজানুর রহমান মোরশেদ একই এলাকার মফিজুর রহমানের পুত্র। উভয়ের পরিবার ছেলে মেয়ের সম্পর্ক জেনে পারিবারিকভাবেই শুক্রবার ২৮ জুন বিয়ের তারিখ ঠিক করে। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে ছিল তাদের মেহেদী অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রীমা ও মিজানুর রহমান মোরশেদ মোবাইলে ভিডিও কলে কথা বলছিল। এরপর পরই ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে রীমা আত্মহত্যা করে।

রীমার ভাই আজগর হোসেন জানিয়েছেন, তার বোনের কাছে যৌতুক হিসেবে ফুল সেট ফার্ণিচার, টিভি, ফ্রিজ এবং বিয়ের খরচ হিসেবে নগদ টাকা দাবি করে। উভয়ের প্রেমের সম্পর্ক থাকা সত্বেও যৌতুক দাবি করায় তার বোন অপমানিত হয়ে রাগে আত্মহত্যা করে। তিনি জানিয়েছেন, তার বোন পটিয়া সরকারি কলেজে অনার্সের ছাত্রী ছিল। সে ছিল মেধাবী। ছেলের পক্ষের আগ্রহে তারা বিয়েতে রাজী হন। ছেলে যে এতটা যৌতুক লোভী হবে আমরা জানতাম না। প্রাণ দিয়ে আমার বোন তার মুখোশ উম্মোচন করে দিলেও আমরা এতদিন তা বুঝতে পারেনি। মৃত্যুর আগে তার বোন সুই সাইড নোটে এসব লিখে রেখে যান।

পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, মেহেদী অনুষ্ঠানের কয়েকঘন্টা আগে তরুণীর আত্মহত্যা বিষয়টি দু:খজনক। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুঁটে গেছে। পরিবারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...