মঙ্গলবার, ৫ মে ২০২৬

চিলিকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

হুলিয়ান আলভারেস শুরু একাদশে থাকায় চিলির বিপক্ষেও বেঞ্চে বসতে হয় লাউতারো মার্তিনেসকে। আর্জেন্টিনা কোচ আগে জানিয়ে রেখেছিলেন, এই দুই স্ট্রাইকারকে এক সঙ্গে খেলো সম্ভব না। বদলি নেমে কানাডার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে জালের দেখা পাওয়া মার্তিনেস আরেকবার আস্থার প্রতিদান দিলেন। বুধবার ভোরে চিলির বিপক্ষে আর্জেন্টিনা যখন গোলের জন্য একের পর এক চেষ্টা করে যাচ্ছে তখনই ত্রাতা হয়ে এলেন মার্তিনেস।

৮৮ মিনিটে করা তার একমাত্র গোলেই চিলিকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল আলবিসেলেস্তারা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আধিপত্য ধরে রেখেই খেলে আর্জেন্টিনা। সদ্যই ৩৭ এ পা দেওয়া লিওনেল মেসি খেলেছেন শুরু থেকেই। এরপরও শুরুর ৪৫ মিনিটে গোল পায়নি আর্জেন্টিনা।

গোলের জন্য ১৩টি শট নিয়েও লাভ হয়নি কোনো। দ্বিতীয়ার্ধেও রক্ষণভাগ আটঁসাটঁ রাখে দুইবারের চ্যাম্পিয়ন চিলি। গোলপোস্টের নিচের আস্থার হাত হয়ে ছিলেন ক্লাদিও ব্রাভো। চিলিকে আক্রমণের ঢেউয়ে ভাসিয়ে দিয়েও কাজের কাজ কিচ্ছু হচ্ছিল না আর্জেন্টিনার।

৭৩ মিনিটে আলভারেসের জায়গায় মাঠে আসেন মার্তিনেস। আর ৮৮ মিনিটে এনে দেন কাঙ্ক্ষিত সেই গোল। কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্যে চিলর গোলরক্ষকের গায়ে লেগে ফিরে এলে আলগা পেয়ে নিখুঁত ফিনিশিং করেন মার্তিনেস। তাতে জয় নিশ্চিতের সঙ্গে শেষ আটে খেলাও নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নদের।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দামপাড়ায় চা খাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মারামারি, এসআইসহ আহত ৩

চট্টগ্রামের খুলশী থানাধীন দামপাড়া পুলিশ লাইনস গেট এলাকায় তুুচ্ছ...

“নতুন কুঁড়ি স্পোর্টস” চট্টগ্রাম পর্ব: কাবাডির ফাইনাল কাল মঙ্গলবার

যুব ও ক্রীড়া মান্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর...

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম যাতে কোনোভাবেই পরিচালিত না হয়

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা আইনশৃঙ্খলা...

মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে দন্ত চিকিৎসকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজ চেম্বার থেকে মো. রেজাউল করিম গোলাপ...

চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, কয়েকটি শাখায় তালা

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ...

রাউজানে বাবলু হত্যা মামলার আসামি কুমিল্লা থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার কাউসার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত...

আরও পড়ুন

সিডিএসএ ও সিজেকেএস সদস্য সচিবকে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সংবর্ধনা

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা (সিডিএসএ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে সম্প্রতি। বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত...

রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

পটিয়া রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গত শনিবার নাহার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ’

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (০২ মে) বিকাল ৫টায় নগরীর রিকাবিবাজারে সিলেট...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন করে আগামীকাল শনিবার শুরু হচ্ছে খেলোয়াড় তৈরীর মিশন নতুন কুড়ি স্পোর্টস।আগামীকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে...