বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদন করতে গিয়ে যদি কোন সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমাধান করতে হবে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকারের যে সকল উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে সেগুলো আন্তরিকতার সাথে দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। সরকারের কোন কাজে অবহেলা করা যাবে না।

আজ (২৫ জুন) মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেন এবং ও তাদেরকে জনগণের জন্য কাজ করার তাগিদ দেন জেলা ম্যাজিস্ট্রেট। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ সর্বজনীন পেনশন স্কিমে সারা বাংলাদেশে চট্টগ্রাম জেলার প্রথম স্থান অর্জন করায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্নয়ন সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল, উপজেলা চেয়ারম্যান একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল (রাউজান), আবুল কাশেম চিশতী (রাঙ্গুনিয়া), ফারুক চৌধুরী (কর্ণফুলী), মোঃ জাহেদুল হক (বোয়ালখালী), মোঃ এনায়েত হোসেন (মিরসরাই), মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (সীতাকুন্ড), এসএম আনোয়ার হোসেন (সন্ধীপ), ইউনুস গণি চৌধুরী (হাটহাজারী), মোঃ নাজিম উদ্দিন মুহুরী (ফটিকছড়ি), জসিম উদ্দিন আহমেদ (চন্দনাইশ), কাজী মোজাম্মেল হক (আনোয়ারা), উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম (সীতাকুন্ড), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মোজাম্মেল হক চৌধুরী (ফটিকছড়ি), অংগ্যজাই মারমা (রাউজান), মোঃ রায়হান মেহেবুব (রাঙ্গুনিয়া), ইমরান হোসাইন সজীব (বোয়ালখালী), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), মোঃ আলাউদ্দিন ভূঁঞা (পটিয়া), মিল্টন বিশ্বাস (চন্দনাইশ), মুঃ ইনামুল হাছান (লোহাগাড়া), মাসুমা জান্নাত (কর্ণফুলী), মোঃ ইশতিয়াক ইমন (আনোয়ারা), জেসমিন আক্তার (বাঁশখালী), পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ (রাউজান), বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম (সীতাকুন্ড), মুঃ মাহাবুবুল আলম (চন্দনাইশ), মোহাং জহুরুল ইসলাম (বোয়ালখালী), মোঃ গিয়াস উদ্দিন (মিরসরাই) প্রমূখ।

জেলার সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...