সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে জনসমাবেশে নুরুল আমিন চেয়ারম্যান

তৃণমূলের সকল নেতাকর্মীকে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে

সাফায়েত মেহেদী,মিরসরাই

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেছেন, ‘জাতীয়তাবাদী দলের আন্দোলনের ফসল অন্তর্বতীকালীন সরকার। অতীতের চাইতে বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো আছে। জনপ্রতিনিধি, রাষ্ট্রীয় কাঠামো পরিপূর্ণ কার্যকর না থাকলেও জাতীয়তাবাদী দল সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ হয়ে যাবে, শান্তি ফিরে আসবে, নিরাপদে ঘুমাতে পারবে দেশের মানুষ।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মিঠাছরা ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরসরাই সদর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘স্বৈরাচারী হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন প্রথমে শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য রোড মার্চ সহ বিভিন্ন কর্মসূচী পালন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ছাত্র-জনতার সিপাহী বিপ্লবের মাধ্যমে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম দাবী হাসিনা সরকার হটাও পূরণ হয়েছে। দ্বিতীয় দপা দাবী- নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সেটিও বাস্তবায়ন হয়েছে। ৩য় দাবীটি এখনো বাস্তবায়ন হয়নি। সেটি হলো নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণ মূলক নির্বাচন। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার ক্ষমতায় আসবেনা ততক্ষণ পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে।’

তিনি আরো বলেন, বর্তমানে একটি দল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে বলছে, ‘আমরা নাকি জুলুমবাজ, সন্ত্রাসী দল। তারা ভারতকে খুশী করার জন্য, স্বৈরাচারী আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য এমন অপপ্রচার করছে। তাই তৃণমূলের সকল নেতাকর্মীকে অপপ্রচারের বিরুদ্ধে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে নুরুল আমিন চেয়ারম্যান বলেন ‘যারা সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তারেকে প্রতিহত করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করেনা, অপরাধ করে আপনারা আইনশৃংখলা বাহিনীর হাত থেকে রক্ষা পাবেন না। জাতীয়তাবাী দলের কেউ অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠিন সাংগঠনিক ব্যবস্থাা নেওয়া হবে।’

জাহিদুল ইসলাম আরিফ এর উপস্থাপনায় ও যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন কোম্পানী, মিরসরাই পৌরসভা বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন, মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ মো. ফোরকান উদ্দিন প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে স্থায়ী ভবন না থাকায় অস্থায়ী ভবনে চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার ২৪ বছরের মধ্যেও ইউনিয়ন পরিষদের...

রামগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই স্কুল

খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে। শনিবার রাত  পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর হালদা মোহনায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে বোয়ালখালী মৎস্য অধিদপ্তর।শনিবার (১৮ এপ্রিল)...