শনিবার, ২ মে ২০২৬

মামুনুর রশীদ মামুনের রোগ মুক্তি কামনায় এমইএস কলেজ প্রাক্তন ছাত্রলীগের দোয়া মাহফিল

ডেস্ক নিউজ

ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ওমরগণি এম. ই. এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি. এস শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মামুনুর রশিদ মামুনের সুস্হতা এবং রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বাদে আসর দামপাড়া জমিয়তুল ফালাহ জাতীয় জামে মসজিদে ওমর গণি এম ই এস কলেজের প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যাগে এম.ই.এস কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হেলাল আকবর চৌধুরী বাবর ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম এর সার্বিক তত্ত্বাবধানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শওকত জাম্মান পারভেজ, সাইফুদ্দিন আহমেদ রবি, সরোয়ার মোর্শেদ কচি, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, আবু সাঈদ সুমন, ফরিদ উদ্দিন ফরহাদ, মোহাম্মদ ইউনুস, কেবি এম শাহাজাহান, আবদুল ওয়াদুদ আরজু, শাহজাহান সুফি, নাজমুল আহসান, কায়সার মোর্শেদ কনক, ইকবাল করিম, মোর্শেদুল আলম,হাসান মনসুর, এস এম আলম, আসিবুর রহমান মুন্না, দেবশীষ নাথ দেবু, রাজীব দত্ত রিংকু, ফারুকুল ইসলাম অংকুর, তারেক মাহমুদ, পাপ্পু, ওয়ালিদ মিলটন,মীর ইমরুল হাসান রুবেল, মির্জা আহেমদ, মনোয়ার জাহান মনি, মাহফুজুর রহমান বাবুল, সাইফুর রহমান স্বপন, আবুল হোসেন আবু, মোহাম্মদ আলম, এস এম মাকসুদ চৌধুরী, খোকন চন্দ্র তাঁথী, মোহাম্মদ ইদ্রিস, ফজলুল কবির সোহেল, এম কুতুবউদ্দিন চৌধুরী, নুর উদ্দিন বাহার বাবু, শিবু প্রাসাদ চৌধুরী, কাউন্সিলর মোর্শেদ আলম, আকবর আলী আকাশ, ওসমান গণি আলমগীর, রফিকুল ইসলাম, ওমর কৈয়াম তৈয়ব,আলমগীর আলম, মেজবাহ উদ্দিন মোর্শেদ, মোজলেহ উদ্দিন শিবলী, কফিল উদ্দিন, দিদাউর রহমান তুষার, মনোয়ারুল আলম নোবেল, আলী রেজা পিন্টু, রিফাত জাবেদ ডন, আজিজুল ইসলাম, গিয়াসউদ্দিন, আদনান মাহফুজ সজীব প্রমুখ!

উক্ত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদের প্রেস ইমাম আলহাজ্ব হাফেজ মৌলানা আহমেদুল হক।

এসমম নেতৃবৃন্দ বলেন, ওমরগণি এম. ই. এস কলেজ ছাত্র সংসদের সাবেক জি. এস শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব মামুনুর রশিদ মামুন ৮০” ৯০” দশকের স্বৈরাচার ও সাম্প্রদায়িক বিরোধী আন্দোলন, ৯৬” এর অসহযোগ আন্দোলন সহ বিএনপি- জামাত সরকারের সকল ধরনের নৈরাজ্য বিরুদ্ধে সাহসিকতার সাথে নেতৃত্বে দেন। তিনি ছিলেন চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরীক্ষিত রাজনৈতিক কর্মী। বীরদর্পে জামায়াত-ছাত্রশিবিরের বিরুদ্ধে কঠোর অবস্থানের মাধ্যমে চট্টগ্রামে আওয়ামী পরিবারের রাজনীতিকে সুসংগঠিত করেছেন। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি বাস্তবায়ন করতে গিয়ে জীবনের ৮টি বছর কারাবাসে ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মিনি...

নতুন কুঁড়ি স্পোর্টস” শুরু হচ্ছে কাল শনিবার

"ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা" এই স্লোগানকে ধারন...

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

আরও পড়ুন

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত' দু মাসব্যাপী ১২টি দল নিয়ে আয়োজিত মহান স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

অনুমোদন পেল সিজেকেএস এডহক কমিটি

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। আজ ৩০ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) টিটন খীসা স্বাক্ষরিত এক...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’ বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে আগামী ১ মে শুক্রবার, রাত ৯টা ২৫ মিনিটে...