শনিবার, ৯ মে ২০২৬

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, পুড়ছে কৃষকের কপালও

জয়নাল আবেদীন

হাইদগাঁও ত্রিপুরা দীঘির হাট পটিয়া অঞ্চলে একটি ঐতিহ্যবাহী প্রাচীন হাট। এক সময়ে হাটের দিন (প্রতি রবি ও বুধবার) গ্রামের বিভিন্ন এলাকা থেকে ব্যাপক লোকসমাগম হতো, বহুদূর থেকে আওয়াজ শোনা যেত। এখন আর পুরনো সেই জৌলুস নেই বললেই চলে। তবে এখনো গ্রামের কৃষক ভাইয়েরা নিজেদের উৎপাদিত সদ্য তোলা টাটকা শাক সবজি ক্ষেত থেকে সরাসরি হাটে নিয়ে আসেন। সেই টাটকা শাকসবজি ক্রয় করার লোভে এখনো মাঝে মাঝে হাটে যাওয়া হয়।

তারই ধারাবাহিকতায় গত ২৮ এপ্রিল রবিবার হাটে দিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। এইবারের গ্রীষ্মের অস্বাভাবিক গরমের প্রভাব হাটে বিরাজমান। তা দেখে আমি নিজেও শংকিত।

প্রান্তিক চাষী আবু তৈয়ব প্রায় প্রতিহাটে ২-৩ রকমের শাক সবজি বিক্রয়ের উদ্দেশ্যে হাটে আনতেন। আজ দেখলাম মাত্র ২-৩ কেজি বিবর্ণ চিচিঙ্গা বিক্রয় করার জন্য মলিন মুখে বসে আছেন। কুশল বিনিময়ের পর জানান, তার ২০ শতকের মতো জমিতে চাষকৃত বেগুনের ক্ষেত ইতিমধ্যে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের কবলে পরে নষ্ট হয়ে গেছে এবং একইসাথে ১০ শতকের মতো জমিতে চাষকৃত বরবটি ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম। একদিন পরপর পানি সেচ দিয়েও ফসল রক্ষা করা যাচ্ছে না।

আরেক প্রান্তিক চাষী দিনুল ইসলাম জানান, ৫ হাজার টাকা খরচ করে চাষকৃত জমিতে মাত্র ৪ কেজির মতো মরিচ পাওয়া গেছে। প্রচন্ড তাপদাহে অনেক ঢেড়শ ক্ষেতও নষ্ট হয়ে গেছে। প্রচন্ড গরমে সবজি গাছের পাতা পুড়ে যাচ্ছে।

এই দুরবস্থার কারণে অত্র অঞ্চলের প্রায় সকল কৃষকদের কপালে বইছে দুশ্চিন্তার ছাপ। কারণ এই অঞ্চলের প্রান্তিক কৃষক ভাইয়েরা কৃষি ব্যাংক, হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতি ও অন্যান্য এনজিও থেকে ঋণ নিয়ে চাষাবাদ করে থাকেন। এখন কিভাবে ঋণ পরিশোধ করবেন সে চিন্তায় কৃষক ভাইয়েরা দিশেহারা।

প্রতিবাদী কৃষক চন্দন চৌধুরী বলেন, অসহ্য গরমে লোকজন যখন ঘরের বাইরে বের হয় না তখন আমরা রোদে পুড়ে সারাদিন মাঠে কাজ করে ফসল রক্ষা করে সকলের আহার যোগাচ্ছি। অন্যদিকে তথাকতিত বিত্তবান, ব্যবসায়ী, শিল্পপতিরা এসি রুমে বসে কিভাবে ব্যাংক থেকে ভূয়া লোন নিয়ে বিদেশে পাচার করবে সে পরিকল্পনায় ব্যস্ত।

কৃষকদের এই দুঃসময়ে কৃষি বিভাগের লোকদেরও খুব একটা দেখা মিলছে না। গরমের চোটে পরিষ্কার পোশাক পরিহিত সাহেবগণ উধাও।

তীব্র গরমে পান চাষীদের অবস্থাও করুণ। কৃষক নেতা পান চাষী উজ্জ্বল চৌধুরী বলেন আমাদের করের টাকায় সাহেবদের বেতন চলে আর আমাদের এই দূর্যোগের সময় সাহেবদের দেখাও মিলছে না।

প্রসঙ্গত করোনার সময়ের অভিজ্ঞতা বলে ভদ্রলোকেরা সবাই যখন মৃত্যু ভয়ে ঘরের বাইরে বের হয় নাই তখন কৃষকেরা দ্বিগুণ পরিশ্রম করে ফসল ফলিয়ে দেশের মানুষকে খাদ্য সংকট ও অনাহারে দীন যাপন করা থেকে রক্ষা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় এর প্রতিদান কৃষকেরা পান নাই। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা এখনো অধিকারহীন, অবহেলিত এবং মর্যাদাহীন। দাবদাহ থেকে ফসল রক্ষা করতে গিয়ে ইতিমধ্যে সারাদেশে অনেক কৃষক হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই দুর্যোগে কৃষকদের পাশে কেউ নাই।

শুধু কৃষি ক্ষেত নয়, এ গরমে প্রাণী কূলের অবস্থাও সংকটময়। অপর এক প্রান্তিক কৃষক সফি ভাই জানান অনেক পরিশ্রম করে এবং ঋণ নিয়ে পালন করা দুইটি গাভী ১-২ মাস পরে বাচ্চা দেওয়ার কথা। কিন্তু সেবিষয়ে তিনি এখন খুবই উদ্বিগ্ন এবং চিন্তিত। কারণ এই গরমে ইতিমধ্যে অনেক গাভীর গর্ভপাত ঘটেছে। গরমে অনেক গরুর গায়ে ফোস্কা পড়ে যাচ্ছে।

এই দাবদাহে মৎস্যচাষীদেরও খুবই করুন অবস্থা। গ্রীষ্মের প্রচন্ড তাপদহনের ফলে পুকুরে পানি শুকিয়ে গেছে। ফলে পানি স্বল্পতার কারণে পুকুরের মাছ মরে যাচ্ছে এবং নতুন পোনার চাষও অনিশ্চিত।

এই পরিস্থিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিশেষ করে খরা পরবর্তী সময়ে কৃষকেরা কিভাবে নতুনভাবে চাষাবাদ করে ক্ষতি কাটিয়ে উঠতে পারে সেই ব্যাপারে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা করা দরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে এগিয়ে আসার আহ্বান জানাই।

হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতি সাধারণ কৃষকদের পাশে থেকে সাহস যোগাচ্ছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা অব্যাহত রেখে চলেছে।

লেখক: সভাপতি, হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতি, পটিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত ড্রাইভার-হেলপার উদ্ধার, চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় রুদ্ধশ্বাস অভিযানে অপহৃত মিনিবাসের চালক ও হেলপারকে...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে...

সংসদে শাপলা চত্বরের শহীদদের সম্মান দিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

বিএনপিই প্রথম শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছিল...

চট্টগ্রামে ‘বিরল মশাবাহিত’ রোগে সিভাসু অধ্যাপিকার মৃত্যু

চট্টগ্রামে এক বিরল ও মারাত্মক মশাবাহিত রোগের কাছে হার...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম পর্ব, দ্রুততম বালক জাওয়াত আর বালিকা প্রেমা

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" চট্টগ্রাম...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না...

আরও পড়ুন

লালদিঘীতে বলিখেলার ম্যুরাল উদ্বোধন, চত্বরের নাম ‘জব্বার চত্বর’

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার স্মৃতি ধরে রাখতে নগরের লালদিঘী চত্বরে একটি নতুন ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় জব্বারের...

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ে তথ্য...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

প্রকৃতিতে কচুরিপানা ফুলের নির্মল নান্দনিকতা, টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর নেই

বদ্ধ জলাশয়ে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে কচুরিপানা। দলবেঁধে ফোটা কচুরিপানা ফুলের সৌন্দর্য প্রকৃতিতে যোগ করেছে এক নির্মল নান্দনিকতা। টিকে থাকার সক্ষমতা কম বলেই কদর...