বুধবার, ২৬ আগস্ট ২০২৬

তীব্র গরমে আনোয়ারায় বাড়ছে ডায়রিয়া; ৯ দিনে হাসপাতালে ভর্তি ৪৫০ জন

মোহাম্মদ রিয়াদ হোসেন

আনোয়ারা উপজেলায় দিনে দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় রোগীর সংখ্যা বাড়ছে। গত ৯ দিনে ডায়রিয়া নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৪৫০ জন রোগী। এছাড়াও প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে প্রাইভেট ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিচ্ছেন আরো অনেক রোগী। বিশেষ করে শিশুরা  বেশি আক্রান্ত হচ্ছে।

মৌসুমের শুরুতেই গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নানান রোগ বালাই।

রোববার (২৮ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন শতাধিক রোগী। রোগীদের চাপ সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের। এছাড়া আক্রান্ত শিশুদের বেডে জায়গা না হওয়ায় হাসপাতালের মেঝেতেই দেয়া হচ্ছে চিকিৎসা। গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি হয়েছে ৭০ জন । এর মধ্যে ১৮ জন ডায়রিয়া, ৫ জন নিউমোনিয়া এবং গরম এর কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছে ৪৭ জন । গত ১৯ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৪৫০ জন । এর মধ্যে লোডশেডিংয়ের কারণে রীতিমতো হাঁফিয়ে উঠেছে রোগী ও তার স্বজনরা।অপরদিকে বহির্বিভাগে প্রতিদিন ৫ শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিতে আসে ।

এছাড়া আনোয়ারা উপজেলার বাসিন্দা ছাড়াও কর্ণফুলী, বাঁশখালী, চন্দনাইশে থেকে প্রতিদিন ভর্তি হচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগী।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার শিপ্রা দত্ত জানান, গত ২৪ ঘণ্টায় ৫০ শয্যার হাসপাতালে ভর্তি হয়েছে ৭০ জন রোগী । হাসপাতালে বেডের তুলনায় রোগী বেশি ভর্তি থাকলেও সাধ্যমত চিকিৎসা দেয়ার চেষ্টা করা হচ্ছে।

তীব্র তাপদাহ ও দূষিত খাবার, পানিই এ ডায়রিয়া প্রাদুর্ভাবের অন্যতম কারণ হিসেবে মনে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মামুনুর রশীদ।

তিনি জানান, এই তীব্র গরমে ডায়রিয়া থেকে বাচঁতে রাস্তার আশে পাশের দূষিত খাবার না খাওয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

তিনি আরো বলেন, ডায়রিয়া দেখা দিলে রোগীদের খাবার স্যালাইন, ডাব খাওয়াতে বলেন আর অতিরিক্ত হয়ে গেলে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...