বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কর্ণফুলীতে ৭ দিনে ২০০ পেনশন স্কিম, প্রশাসনের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এ শ্লোগানকে সামনে রেখে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যতিক্রমী নানা আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

রোববার (৭ এপ্রিল) কর্ণফুলী উপজেলা প্রশাসনের হলরুমের রেজিষ্ট্রেশন বুথের নানা কার্যক্রমের চিত্রে পর্যবেক্ষণে এমনটাই দেখা গেছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী’র সাড়া জাগানো প্রচারে একীভূত হয়ে স্বতঃস্ফূর্তভাবে গ্রামের লোকজন এগিয়ে আসতে শুরু করেছে সার্বজনীন পেনশন স্কিম চালু করতে।

এ উপলক্ষে প্রতিদিনই কর্ণফুলী উপজেলা পরিষদে এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে রেজিষ্ট্রেশন বুথের মাধ্যমে কার্যক্রম চালু রেখেছেন উপজেলা প্রশাসন।

সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। এছাড়াও পঞ্চাশোর্ধ ব্যক্তিও নিরবচ্ছিন্ন ১০ বছর পেনশনের জন্য চাঁদা প্রদান করে পেনশনার হতে পারবেন।

ইতিমধ্যে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে সর্বজনীন পেনশন স্কিমের জন্য মেগা ক্যাম্পের আয়োজন করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার। এ মেগা ক্যাম্পে তিনি স্পট পেনশন স্কিমের জন্য রেজিষ্ট্রেশনের ব্যবস্থাও করেছেন।

পাশাপাশি উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির মাধ্যমে প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন কর্ণফুলী প্রশাসন। সভায় সর্বজনীন পেনশন স্কিম এর বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করেছেন।

তথ্য বলছে, কর্ণফুলী উপজেলা চত্বরে বসানো পেনশন স্কিমের রেজিস্টেশন বুথ এরইমধ্যে মাত্র ৫/৬ দিনে মাঠের কার্যক্রমে দুই শতাধিক মানুষ পেনশন স্কিমের জন্য রেজিস্ট্রেশন করেন। যতই দিন যাচ্ছে মানুষের আগ্রহ বাড়ছে।

এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ জনগণ ও প্রবাসীদের জন্য যে সার্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্ণফুলী উপজেলা প্রশাসন কাজ করছেন। নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিচ্ছে কর্ণফুলী প্রশাসন।’

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘জনগণকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতী উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষকে পেনশন স্কিমের আনতে সবার সহযোগিতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় এনে কর্ণফুলী উপজেলাকে দেশের একটি মডেল উপজেলায় পরিণত করব।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই দুই শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন। পরবর্তীতে উপজেলার সব মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

আরও পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

খাগড়াছড়িতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এ...

সেনাবাহিনীর সহায়তায় আলীকদমে হাম-রুবেলা টিকাদান

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন মায়ানমার সীমান্তবর্তী পাহাড় ভাঙা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোনের সার্বিক তত্ত্বাবধান, নিরাপত্তা সহায়তা ও সমন্বয়ে সফলভাবে...