মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চট্টগ্রামে জুমাতুল বিদায় মুসল্লিদের ঢল মসজিদে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পবিত্র মাহে রমজানের শেষ জুমার নামাজে মুসল্লির ঢল নামে। রমজান আর জুমা একত্রে মিলিত হয়ে দিনটিকে করে তুলেছে সীমাহীন মহিমাময়। উম্মতে মোহাম্মাদীর জন্য মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার হিসাবে বছর ঘুরে আসা মাহে রমজান আর তার সঙ্গে যুক্ত সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমা।

জুমাতুল বিদায় প্রত্যেকটা মুমিন মুসলমানের মধ্যে কাজ করে বাড়তি আবেগ। মসজিদে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় ও বিশেষ মোনাজাতে নিজের আত্মার আকুতি দয়াময় প্রভুর দরবারে পেশ করাই যেন এ দিনে সব মুসলমানের পরম চাওয়া।

রমজান মাসের শেষ শুক্রবারই (৫ এপ্রিল) পবিত্র জুমাতুল বিদা। অন্য যেকোনো সময়ের তুলনায় এই মাসের জুমার বরকত ও ফজিলত বেশি। মাহে রমজানের একটি জুমা অন্য সময়ের ৭০টি জুমার সমতুল্য মর্যাদাবান। তাই জুমাতুল বিদা ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আলাদা করে দাগ কাটে।

জুমাতুল বিদার নামাজের আগেই মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে মসজিদ। আজানের পরপরই শুরু হয় খুতবা। আলোচনায় আবারো মনে করিয়ে দেয়া হয় পবিত্র এই মাসের ফজিলত।

রমজানের শেষ শুক্রবারে কাধে কাধ মিলিয়ে নামাজ পড়েন মুসল্লিরা। নামাজ শেষে দু-হাত তুলে মুনাজাতে বিশ্বের সকল মুসলমানদের জন্যে শান্তির দোয়া করা হয়। রমজানের বিদায়ে এসময় অনেকেই আবেগ তাড়িত হয়ে পড়েন।

নগরীর ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, লালদিঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, মেহেদীবাগ সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, কাজীর দেউড়ি জামে মসজিদ, চকবাজার ওলি খা জামে মসজিদ, চন্দনপুরা জামে মসজিদ, মিসকিন শাহ জামে মসজিদ, আগ্রাবাদ জাম্বুরি ময়দান জামে মসজিদ, সিজিএস কলোনি জামে মসজিদসহ মহানগরীর মসজিদ গুলোতে ছিল মুসল্লির ভিড়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...