সোমবার, ২৭ জুলাই ২০২৬

ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্নে করার সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ (৩ এপ্রিল) রাজধানীর ঢাকা কমলাপুর স্টেশন সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীরা ট্রেনে করে নিরাপদে বাড়ি যেতে পারবে। এবার ঈদে সকল টিকেট অনলাইনে এর মাধ্যমে বিক্রি করা হয়েছে, যারা অনলাইনে টিকেট নিতে পারেননি তাদের জন্য স্টেন্ডিং টিকেটের ব্যবস্থা করা হয়েছে।

জিল্লুল হাকিম বলেন, বিনা টিকিটে কেউ রেল ভ্রমণ করতে পারবে না। টিকিট তদারকি করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চত করতে রেলের আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে।

বিভিন্ন গন্তব্য যাতে সময় মতো ট্রেন চলাচল করে সেজন্যও আগে ধেকেই নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ফিরতি যাত্রাও যাতে নিরাপদ ও আরামদায়ক হয় সে পরিকল্পনা নেওয়া হয়েছে। ট্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা স্টেশনসহ প্রায় প্রতিটি পয়েন্টেই নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলের যাত্রী পরিবহন সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে পরিস্থিতির অনেক উন্নতি হবে। ট্রেনের সংখ্যা বৃদ্ধি করার জন্য ২০০ (দুই শত) বগি কেনার অনুমোদন পাওয়া গেছে, অল্প সময়ের মধ্যেই এগুলো কিনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্য প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রেলের দুর্নীতি কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আশা করি সামনে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। কমলাপুর স্টেশনে মাল্টিপল হাব নির্মাণ করা হবে, এর কার্যক্রম শুরু হলে বিভিন্ন অবৈধ স্থাপনা থাকবে না।

ঢাকা স্টেশন পরিদর্শন এবং মতবিনিময় কালে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর এবং ভারপ্রাপ্ত মহাপরিচালক সর্দার সাহাদাত আলীসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...