বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

‘সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধুর আদর্শের প্ল্যাটফর্ম তৈরী করতে হবে’

সাতকানিয়ায় এমপি মোতালেবের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক শ্যামল দত্ত

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়া তথা দেশের মানুষের উন্নয় করতে চাইলে বঙ্গবন্ধুর আদর্শের প্ল্যাটফর্ম তৈরী করতে হবে। মাটি ও মানুষের প্রতি বঙ্গবন্ধুর যে অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা ছিল, বাস্তবায়ন করা গেলে দেশের প্রতিটি গ্রাম ও শহর হবে সুখী ও সমৃদ্ধ। এজন্য নির্বাচিত সংসদ সদস্যকে অগ্রণী ভূমিকা পালন করে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

শুক্রবার (২২ মার্চ) সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত স্থানীয় সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপিকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আমিলাইষ ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন ও বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুল ইসলাম।

সংবর্ধনার জবাবে সংসদ সদস্য এম এ মোতালেব বলেন, আমি আপনাদের এমপি নই, ভাই হিসেবে আপনাদের ভালোবাসার কাঙ্গাল হয়ে বেঁচে থাকতে চাই। জনগণের আশার প্রতিফলন ঘটাতে আমি এবাদতের মত মানুষের সেবা করে বাকী জীবন কাটিয়ে দিতে চাই। সাতকানিয়া-লোহাগাড়ায় কোন সহিংসতা ও অবৈধ কর্ম চলতে দিব না। এজন্য আপনাদের দোয়া চাই।

বিশেষ অতিথির বক্তব্যে এমপি মোতালেবকে উদ্দেশ্য করে ডা. মিনহাজ বলেন, জীবনে অনেক পেয়েছেন। এখন আপনার সাতকানিয়া-লোহাগাড়াবাসীকে দেওয়ার পালা। আশাকরি এ অঞ্চলের লোকজন আপনাকে দিয়ে তাদের স্বপ্নের সিঁড়ি পাড়ি দিবে।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাষ্টার আবু বকর ও আলমগীর ছাদেক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চেয়ারম্যান মো. সেলিম, রমজান আলী, জসিম উদ্দীন, মো. হোসেন সও. ও আব্দুল মন্নান সও. প্রমুখ।

অন্যদিকে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সংসদ সদস্য শহীদ শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

আরও পড়ুন

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...