সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মাহে রমজানের শিক্ষা হযরত গাউছুল আজম (রাঃ) এর তরিক্বতে

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রামের হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ)  নজুমিয়া হাট রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও আলহাজ্জ্বা রূহানী আম্মাজান (রাহ.) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন,পবিত্র রমজানের অন্তর্নিহিত শিক্ষা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অবলম্বন ও ইবাদাত বান্দেগির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। খলিফায়ে রাসূলের (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর প্রতিষ্ঠিত এই তরিক্বত হলো আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। যে তরিক্বতে রয়েছে ছিনা-ব-ছিনা তাওয়াজ্জু গ্রহনের মাধ্যমে আভ্যন্তরীন পরিশুদ্ধি অর্জন এবং ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন লাভের বিরল সুযোগ। নিয়মিত মোরাকাবার অনুশীলন , মুহাব্বতের নিয়তে প্রতিদিন ১১১১ বার দরূদে মোস্তফা আদায়, গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার জন্যে ক্রন্দন করার ঐতিহ্য।

বর্তমানে মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের অপরিসীম ত্যাগ আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজও এই নিয়ামতের ধারা অব্যহত রয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অধ্যাপক অলি আহাদ, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।

ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহ্র সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...