সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কাল চট্টগ্রাম আসছেন অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

মোহাম্মদ রিয়াদ হোসেন :

নবগঠিত সরকারের বর্ধিত মন্ত্রী পরিষদের অর্থ মন্ত্রণালয়ের সদ্য নিযুক্ত প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি শুক্রবার (২২ মার্চ) ভোরে ঢাকা থেকে রেলযোগে (তুর্ণা এক্সপ্রেস) চট্টগ্রামে আসছেন।

একইদিন (শুক্রবার) দুপুরে তিনি চট্টগ্রাম মহানগরে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধাজ্ঞাপন করবেন ।

পরদিন ২৩ মার্চ (শনিবার) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন এর সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন। দুপুরে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে মরহুম বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস বি.কম ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন শেষে হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়া আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করবেন ।

বিকাল ৩টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন ও সাড়ে তিনটায় পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্প পরিদর্শন করবেন।

আরো পড়ুন বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল: অর্থ প্রতিমন্ত্রী

এরপর বিকাল ৪টায় বারশত ইউনিয়নস্থ পারকি বীচ কমিউনিটি হল সংলগ্ন মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় ও ইফতার সামগ্রী বিতরণ করবেন ।

২৪ মার্চ রোববার সকাল সাড়ে ৭টায় সড়ক পথে চট্টগ্রামের নিজ বাসা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

আরো পড়ুন প্রধানমন্ত্রী উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

প্রসঙ্গত, বেগম ওয়াসিকা আয়শা খান এমপি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের মেয়ে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ওয়াসিকা।

তিনি ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক হন। এছাড়া তিনি মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ওয়াসিকা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য কাজ করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসন। এছাড়া তিনি চিটাগং আর্টস কমপ্লেক্সের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন। তিনি সংরক্ষিত নারী আসন হতে টানা তিনবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য হিসেবে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে ঢুকে পড়ে একটি প্রাইভেটকার। পরে গাড়িটিকে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাকটি। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...