সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রী উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী : অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

মোহাম্মদ রিয়াদ হোসেন : স্টাফ করেসপন্ডেন্ট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেন, আমরা জনগনের সেবক, জনগনের শাসক নই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক পরিশ্রম করেন জনগণের জন্য দেশের জন্য। তিনি রাজনীতি করেন সবার উন্নয়নের জন্য, সকলের জীবনমান উন্নয়নের জন্য। তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না।প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর জনগনের সেবক হয়ে আজকে বিশ্বের মধ্যে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখিয়ে দিয়েছেন।

শনিবার (৯ মার্চ) বিকেলে আনোয়ারা সরকারি কলেজ মাঠে আনোয়ারা উপজেলা গণসংবর্ধনা কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন চট্টগ্রাম থেকে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী পেল বাংলাদেশ

প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসা দিয়ে কোন সময় ভালো কিছু হয় না। খারাপ কিছুই হয়। এজন্য নেতাকর্মী সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করার আহ্বান জানান। তাদের নিয়ে নেত্রী যে দায়িত্ব দিয়েছেন তার লক্ষ্যে যেতে চান তিনি।

তিনি তার প্রয়াত পিতা কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান কায়ছারের কথা উল্লেখ আরো বলেন, আমি এখানে সংবর্ধনা নিতে আসি নাই। আমি আমার বাপের বাড়ীতে এসেছি । আমি আনোয়ারার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি এখানকার মানুষের ভাগ্য বদলাতে চাই। তার আগে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ আনোয়ারার সব বর্ষীয়ান প্রয়াত নেতাদের স্মরণ করেন। এসময় তিনি কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি তার মন্ত্রলায়ের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী আমাকে তিন বার এমপি নির্বাচিত করেছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনার সম্পাদক বানিয়েছেন। আমি বরাবর নেত্রীর আস্থা রেখে বাংলাদেশের জন্য কাজ করে যাওয়ার চেষ্টা করব।

আরও পড়ুন বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল: অর্থ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বসর ও আওয়ামী লীগ নেতা নাজিমউদ্দীন সুজনের যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পটিয়া-১২ আসনের সংসদ সদস্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ডা: নাসির উদ্দীন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম সম্পাদক নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা শিরাজুল ইসলাম, চট্টগ্রাম কোর্টের সাবেক পিপি এড. চন্দন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা স্বপন ধর, হাইলধর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা প্রনব দাশ গুপ্ত, আওয়ামী লীগ নেতা আহকাম ইবনে জামিল মিশনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আনোয়ারা সরকারি কলেজ মাঠে দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ও মিছিলে জনসমুদ্রে রূপান্তর হয়। এসময় আনোয়ারা কলেজ প্রাঙ্গণে চলমান মেডিকেল ক্যাম্পের পরিদর্শন করেন অর্থ প্রতিমন্ত্রী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...