শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল: অর্থ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আমি বাংলাদেশী নারীদের ভূমিকা ও কৃতিত্বের জন্য গর্ব প্রকাশ করি এবং জোর দিয়ে বলতে পারি গত এক দশকে বাংলাদেশ সরকারের নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে রোল মডেল হয়েছে। আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সঙ্গত সমাজ গঠনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করে ভারতের সহকারী হাইকমিশন চট্টগ্রাম। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী একথা বলেন।

অতিথিদের স্বাগত জানিয়ে সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন বলেন, ভারত নারী নেতৃত্বাধীন উন্নয়ন এবং লিঙ্গ সমতাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভারত ও বাংলাদেশের নারীরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

এ সময় বিশিষ্ট নারী নেত্রীদের মধ্যে প্যানেল মেয়র আফরোজা কালাম, ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শীলা মোমেন, সঙ্গীত ভবনের পরিচালক কাবেরী সেনগুপ্তা, দৈনিক বাংলা এর ব্যুরো চিফ ডেইজি মওদুত তাদের মতামত ব্যক্ত করেন।

শেষে প্রমা অবন্তীর পরিচালনায় ওডিসি এন্ড ট্যাগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিক্ষাত্রীরা আনন্দদায়ক ঐতিহ্যবাহী ভারতীয় লোকনৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে রাজনীতি, ব্যবসা, একাডেমিয়া, মিডিয়া, শিল্পকলা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মেডিক্যাল শিক্ষার্থী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নারীরা উপস্থিত ছিলেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...