বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গাজায় নিহত হয়েছে ২৮ হাজার, যুদ্ধ চলবে : নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধে ২৮ হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

একইসঙ্গে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক চাপ থাকলেও ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বলছেন, সেখানে যুদ্ধ চলবে। মার্কিন রিপাবলিকান সিনেটরদের সঙ্গে ভার্চ্যুয়াল কলে নেতানিয়াহু এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) নিজেদের লাইভ আপডেটে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার মার্কিন রিপাবলিকান সিনেটরদের সাথে ভার্চ্যুয়াল কলে নেতানিয়াহু গাজায় মৃতের সংখ্যা ২৮ হাজার বলে উল্লেখ করেছেন বলে সিনেটর জোশ হাওলি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছেন।

আল জাজিরা বলছে, নেতানিয়াহুর বক্তব্যে প্রকাশিত নিহতের এই পরিসংখ্যানটি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানের তুলনায় চার হাজার কম। বুধবার নিজেদের সর্বশেষ আপডেটে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের ৫ মাসেরও বেশি সময় ধরে চলা নৃশংস আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৩১ হাজার ৯২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর এই আগ্রাসনে এখন পর্যন্ত আহত ফিলিন্তিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৯৬ জনে।

হাওলি নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েল গাজায় হামলার সময় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে বলে নেতানিয়াহু জোর দিয়ে জানিয়েছেন।

হাওলি বলেছেন, ‘তিনি (নেতানিয়াহু) এটি সম্পর্কে খুব সচেতন, তিনি বেশ কিছুটা সময় নিয়ে এটি সম্পর্কে কথা বলেছেন।’

এদিকে গাজায় যুদ্ধ চলবে বলে মার্কিন রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী ভিডিওলিংকের মাধ্যমে রিপাবলিকান সিনেটরদের উদ্দেশে ভাষণ দেওয়ার পরে মার্কিন এই আইনপ্রণেতারা বলেছেন, গাজায় হামাসকে পরাজিত করার জন্য ইসরায়েল তার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে বেঞ্জামিন নেতানিয়াহু রিপাবলিকান সিনেটরদের জানিয়েছেন।

সিনেটর জন বারাসো বলেন, ‘আমরা তাকে … যুদ্ধের আপডেটের বিষয়ে জিজ্ঞাসা করেছি এবং আমরা তার জবাবে যুদ্ধ চালিয়ে যাওয়া, বন্দিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার উত্তর পেয়েছি। আমরা তাকে (নেতানিয়াহু) বলেছি- ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে এবং তিনি বলেছেন- তারা ঠিক এটিই করে চলেছেন।’

আল জাজিরা বলছে, ইসরায়েলের বিষয়ে মার্কিন রিপাবলিকান সিনেটরদের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো যখন দেশটির সিনেটের ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ নেতা এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে সিনিয়র ইহুদি রাজনীতিবিদ চাক শুমার প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে শান্তির পথে বাধা হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়া এক সপ্তাহ আগে দেওয়া সেই বক্তব্যে ইসরায়েলে নতুন করে নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানিয়েছিলেন চাক শুমার।

এর আগে মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, তিনি কংগ্রেসে ভাষণ দেওয়ার জন্য নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর কথা বিবেচনা করছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) বিকালে প্রধানমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক...

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শুক্রবার (৮ মে) রাজধানী ঢাকার হোটেল...

তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজে চট্টগ্রামে

বাংলাদেশে তিন দিনের শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনী জাহাজ সুনায়না (INS SUNAYNA) আজ শুক্রবার (৮ মে) চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়| জাহাজটি বন্দরে আগমনকালে কমান্ডার চট্টগ্রাম...

পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে : শুভেন্দু

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে...