সোমবার, ৩ আগস্ট ২০২৬

নতুন সিনেমার ঘোষণা দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

বলিউডের সুপারস্টার সালমান খান। সারা বছর অভিনেতাকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন তার ভক্তরা। এবার অনুরাগীদের জন্য সুখবর দিলেন সালমান। শিগগিরই নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন সালমান। এদিন নিজের ভেরিফায়েড ফেসবুকে অভিনেতা লেখেন— খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় নতুন সিনেমায় অভিনয় করবেন সালমান। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

এদিকে সালমানের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের ভাষ্য, চলতি বছরে এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় সিনেমার ঘোষণা।

প্রসঙ্গত, সাজিদের প্রযোজনায় একাধিক সিনেমায় সালমানকে দেখেছেন দর্শক। ‘জুড়ুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’র মতো সিনেমাও দর্শককে উপহার দিয়েছে এই জুটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায়...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে...

মূল্য তালিকা না থাকায় বহদ্দারহাটে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায়...

মিরসরাইয়ে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...