সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবিতে প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেট

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট এ অংশগ্রহণ করলো প্রাণিবিদ্যা বিভাগের বিভিন্ন ব্যাচ এর নারী শিক্ষার্থীরা। 

সোমবার (৪ই মার্চ) ফাইনালের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পর্দা নামে প্রাণিবিদ্যা বিভাগের জুওলজি ক্রিকেট টুর্নামেন্ট( ZPL) এর দ্বিতীয় আসরের। উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিউপার্ড-৪৮ (ছেলেদের) এবং ব্লেজিং ফিনিক্স (মেয়েদের)।

এর আগে ২৫ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠে টুর্নামেন্টের।এবারের আসরে পুরুষ ও নারী বিভাগে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।এর মধ্যে ৬ টি দল ছেলেদের এবং বাকি দুইটি মেয়েদের দল।

অংশ গ্রহণকারী দলগুলো হলো- ক্রোমোজোম-৪৬,লিউপার্ড-৪৭,স্ফুরণ স্টার-৪৮,অনিরুদ্ধ-৪৯,এন্টিভেনম-৫০ এবং জুস্ট্রাইকার্স-৫১।

অর্কিড মেন্টিস এবং ব্লেজিং ফিনিক্স নামে প্রথমবারের মতো মেয়েদের দুটি দল অংশগ্রহণ করে। ৪ই ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দল গুলোর মেন্টরশীপ ভাগ করে দেওয়া হয়।

ফাইনালে পৃথক ম্যাচে মুখোমুখি হয় ক্রোমোজোম-৪৬ বনাম লিউপার্ড-৪৭ এবং ব্লেজিং ফিনিক্স বনাম অর্কিড মেন্টিস। সকাল ১০:০০ টা মেয়েদের ফাইনাল ম্যাচে অর্কিড মেন্টিস কে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লেজিং ফিনিক্স। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত দশ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে ব্লেজিং ফিনিক্স। সাদিয়া আলমের ব্যাট আসে মূল্যবান ২৩ রান।অর্কিড মেন্টিসের পক্ষে কনিকা আক্তার ৯ রান দিয়ে ৩ উইকেট এবং স্বর্নালি আক্তার এমা ৯ রান দিয়ে ২ উইকেট অর্জন করেন।

৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৫ রান করতে সক্ষম হয় অর্কিড মেন্টিস। দলের পক্ষে সর্বোচ্চ স্বর্নালি আক্তার এমা ১৭ রান সংগ্রহ করেন। ব্লেজিং ফিনিক্সের পক্ষে সানজিদা নাসরিন তিনটি, সাদিয়া আলম এবং শিমি রাণী একটি করে উইকেট পায়।অলরাউন্ডারিং পারফর্মেন্স করে সাদিয়া আলম ম্যাচ সেরা নির্বাচিত হন।

অপর দিকে ছেলেদের ফাইনালে ক্রোমোজোম-৪৬ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিউপার্ড-৪৭।আগে ব্যাট করতে নেমে ক্রোমোজোম-৪৬ ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে।দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান আসে সুমন মিয়ার ব্যাট থেকে। সমান তিনটি করে উইকেট তুলে নেন মহি উদ্দিন এবং সোহেল রানা। ৮১ রানে লক্ষ্যে খেলতে নেমে মহি উদ্দিনের ঝড়ো ব্যাটিং এ ৮.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় লিউপার্ড-৪৭। মহি উদ্দিন ২৮ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।ব্যাটে বলে অসাধারণ নৈপুণ্যে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এছাড়া তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রহ করে প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

এবারই প্রথম মেয়েরা টুর্নামেন্টে অংশ নেয়।মেয়েদের খেলা নিয়ে জানতে চাইলে বিভাগের প্রভাষক এবং অর্কিড মেন্টিস এর মেন্টর জান্নাতুল নাইম জেরি বলেন,”চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এটাই প্রথম বিভাগীয় টুর্নামেন্ট এ মেয়েদের দুটো টিম ক্রিকেট খেললো। এত সিরিয়াসলি যে দুটো টিম খেলবে আমিও ভাবিনি। ব্লেজিং ফিনিক্স এর প্রত্যেকটা প্লেয়ার প্রো, নিঃসন্দেহে। আর অর্কিড ম্যান্টিস ও অনেক আন্তরিকতার সাথে খেলেছে। সবচেয়ে মজার বিষয় আমরা এত মজা করেছি এই কয়দিন, একবারও মনে হয়নি যে আমরা টায়ার্ড। আমি আশাবাদী অদূর ভবিষ্যৎ আন্তঃবিভাগীয় এমনকি আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট এও মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। খেলাধুলা করলে শরীর-স্বাস্থ্য যেমন ভালো থাকে, হতাশাগ্রস্থ হবার প্রবণতাও কম হয়।”

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগের সভাপতি বলেন,”এধরণের খেলাধুলার মাধ্যমে বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে স্নেহ,সম্মান, ও সৌহার্দ্যের সম্পর্ক বাড়ে এবং প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় যা তাদের একাডেমিক কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে।”এছাড়া তিনি টুর্নামেন্টে মেয়েদের অন্তর্ভুক্তি নিয়ে বলেন,” সমাজে পিছিয়ে রাখা মেয়েদের অন্তর্ভুক্তি নতুন দিগন্ত উন্মোচন করবে।”

ছেলেদের টুর্নামেন্টের আহ্বায়ক বিভাগের প্রভাষক মোঃ ইকরাম আনসার তুহিন বলেন,”বিশ্ববিদ্যালয়ে মেয়েদের অন্যান্য খেলা থাকলেও এবার ই প্রথম কোন বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করলো এবং মেয়েরা সাগ্রহে খেলেছে। ভবিষ্যৎ এ সকল ব্যাচ থেকে টিম থাকবে বলে আমি আশা রাখি।”

মেয়েদের টুর্নামেন্টের আহ্বায়ক বিভাগের প্রভাষক জয়া দত্ত বলেন,”আমরা দারুণ একটা টুর্নামেন্ট শেষ করেছি। সুর্বণ জয়ন্তী তে মেয়েদের বিভিন্ন খেলা থাকলেও এবারের আসরে মেয়েদের ক্রিকেট অন্তর্ভুক্তি তাদের মধ্যেকার বন্ডিং বৃদ্ধি করেছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ ফুটবল প্রতিযোগিতা আজ রবিবার কলেজ মাঠে ফাইনাল খেলার মাধ্যমে শেষ হয়েছে।সমাপনী খেলায় হামজা চৌধুরী হাউজ...

ইস্পাহানি -সিআইইউ স্পোর্টস কার্নিভ্যাল সম্পন্ন

চিটাগং ইন্ডিপেনপেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল উৎসবমুখর পরিবেশে গত শনিবার সন্ধ্যায় নগরীর সিকো আ্যারেনায় অনুষ্ঠিত হয়েছে।ইস্পাহানী গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত এই স্পোর্টস কার্নিভ্যালে বিশ্ববিদ্যালয়ের...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন...

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...