বুধবার, ২২ এপ্রিল ২০২৬

ভোক্তাদের অধিকার রক্ষায় ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে – বীর বাহাদুর উশৈসিং

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

ভোক্তাদের অধিকার রক্ষায় ব্যবসায়িদের আরো আন্তরিক হওয়ার পাশাপাশি আসন্ন রমজান মাসের আগে বাজারে সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়িদের প্রতি অনুরোধ জানিয়েছেন বান্দরবান ৩০০ নং আসনের সাংসদ,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি, বীর বাহাদুর উশৈসিং এমপি। 

তিনি বলেন বাজারের আশপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখা আপনাদের সকলের দায়িত্ব।পরিবেশ সুন্দর হলে যে কোন দোকানের বিক্রি কয়েকগুণ বেড়ে যায়।তিনি বলেন বর্তমান বান্দরবান বাজার অনেকাংশেই ছোট, আগামীতে বালাঘাটা জেলার মূল বাজার হবে,বান্দরবান বাজরে পাইকারি ব্যবসাবানিজ্যের মূল কেন্দ্র হবে।

বাজারের নিয়মশৃঙ্খলা, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পৌরসভার পক্ষ হতে সচেতনতা মূলক কর্মসূচি পরিচালনা করা এবং পরবর্তীকালে যে সকল ব্যবসায়ী নিয়মকানুন মানবে না তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান পরিচালনা করা হবে এতে কারো সুপারিশ গ্রহনযোগ্য হবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেন বীর বাহাদুর উশৈসিং এমপি।

শনিবার (২ মার্চ) বান্দরবান বাজারে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের আয়োজনে বাজারে ফায়ার স্ট্যান্ড বিতরণ, নৈশ প্রহরী ও পরিচ্ছন্ন কর্মীর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় বাজারের সার্বিক নিরাপত্তা ও পরিচ্ছন্নতা বজায় রাখার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানায় ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ।

এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সমিতির সদস্যদের মাঝে ১০০ টি বালতি সহ ফায়ার স্ট্যান্ড,৩ টি আবর্জনা ফেলার ট্রলি গাড়ি,৪ টি ডাস্টবিন বিতরণ করা হয়। এছাড়াও ১০ জন নৈশ প্রহরী নিয়োগ দেওয়া হয়।

বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি অমল কান্তি দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র মোঃ সামশুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, আবদুল করিম,নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ,ব্যবসায়ী নেতা উজ্জল কান্তি দাশ, বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সহ-সভাপতি – হাফেজ আবদুল আজিজ,সাধারণ সম্পাদক – আবু সালেহ্,সাংগঠনিক সম্পাদক – সিরাজুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।আজ ২১ এপ্রিল...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...