শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

মূল্যস্ফীতি কমবে মে-জুনে

নিজস্ব প্রতিবেদক

মুল্যস্ফীতি অর্থনীতিতে একটি বড় সমস্যা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাই এটি কমিয়ে আনতে কাজ করছে সরকার। তবে তা রাতারাতি কমানো যাচ্ছে না। এজন্য পথ খুঁজছে সরকার। মূল্যস্ফীতি কমিয়ে আনতে সময় লাগবে আরও অন্তত দুই থেকে তিন মাস। এই সময়ে মূল্যস্ফীতি সাড়ে সাত শতাংশে নামিয়ে আনা যাবে বলে আশা প্রকাশ করছে সংশ্লিষ্টরা।

গত শনিবার ঢাকায় আসেন বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বেয়ার্দ। তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অভিভূত হয়েছেন। বিশেষ করে দারিদ্রতার হার কমিয়ে আনায় সরকারের প্রশংসা করেছেন তিনি।

তার মতে, সারা বিশ্ব এখন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেও বাংলাদেশ বেশ ভালো করছে। তবে মূল্যস্ফীতি বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। তা নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

মূল্যস্ফীতি কমাতে কাজ করছে সরকার। তবে তা রাতারাতি কমানো সম্ভব নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি আশা প্রকাশ করে বলেছেন, আমাদের অপেক্ষা করতে হবে। রমজানের পর থেকে, বিশেষ করে মে-জুন মাসের দিকে মূল্যস্ফীতি কমে আসবে।

বাংলাদেশে এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি।  তবে আগামী কয়েকমাসের মধ্যে তা কমে সাড়ে সাত শতাংশে নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, গত ডিসেম্বরের চেয়ে জানুয়ারি মাসে বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি।

অর্থমন্ত্রী বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের কিছু সংস্কার দরকার বলে আমরা মনে করছি। বিশেষ করে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও মূল্যস্ফীতি মোকাবিলায় মনোযোগী হতে হবে এবং মূল্যস্ফীতি কীভাবে কমানো যায় সেই পথ তৈরি করতে হবে।

অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার বলেন, আগামী রমজান মাস ও ঈদের পর সাধারণ মূল্যস্ফীতি ব্যাপকভাবে কমে আসবে এবং জুনের মধ্যে তা ৭ দশমিক ৫ শতাংশে থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...