চট্টগ্রামের সাতকানিয়ায় কচুক্ষেত থেকে আবদুল আজিজ (৪২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নলুয়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল আজিজ উপজেলার নলুয়া ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ড মজিদের পাড়া এলাকার আবদুল মজিদের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, আজিজ নামে এক ব্যক্তির মরদেহ কচুক্ষেত থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
