শনিবার, ৮ আগস্ট ২০২৬

বাঘাইছড়িতে ইউপিডিএফের কর্মীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিপুন চাকমা ওরফে চোগা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

নিহত নিপুন চাকমা ওই ইউনিয়নের বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দাবি করেছে, নিপুন চাকমা তাদের সংগঠনের কর্মী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে বঙ্গলতলী ইউনিয়নের বঙ্গলতলী গ্রামের বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কনসার্ট চলছিল। রাত ১০টার দিকে অন্যদের সঙ্গে কয়েকজন ইউপিডিএফের কর্মী বসে কনসার্ট দেখছিলেন। এ সময় খুব কাছ থেকে একজন নিপুন চাকমাকে গুলি করে পালিয়ে যান। পরে তাঁকে উদ্ধার করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে করেঙ্গতলী বাজারের দিকে চলে যান।

হত্যার বিষয়টি নিশ্চিত করে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা জানান, বঙ্গলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল (শনিবার) রাতে কনসার্টের অনুষ্ঠান চলাকালে রাত আনুমানিক দশটার দিকে একজনকে গুলি করে মারা হয়েছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, এই ধরনের ঘটনার কথা আমরা শুনেছি তবে এখনো নিশ্চিত হতে পারেনি। ঘটনার রাতে এবং আজ (রোববার) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো লাশ খুঁজে পায়নি। তবে আমরা তদন্ত করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...