শনিবার, ৮ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু জেলে থেকে টুথপেষ্ট চায়নি, বই চেয়েছেন: আনিসুল হক

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু জেলে থেকেই বলেছেন আমাকে বই দিন। তিনি মানিক মিয়া ও বেগম মুজিবকে চিঠি লিখেও বারবার বই চেয়েছেন। বঙ্গবন্ধু জেলে থেকে টুথপেষ্ট চায়নি, বই চেয়েছেন। এই জন্য শিশু আর তরুণেরা বই পড়বে আর বই পড়বে। আমরা দেশের তরুণকে বই পড়াতে পারলে ওরাই মানবিক মানুষ হবে। শিশুরা যেন কবিতা মুখস্থ করে।’

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত বই মেলার লেখক সম্মিলন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক আনিসুল হক।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর সিআরবির শিরিষতলা প্রাঙ্গণের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক অভীক ওসমান।

লেখক আনিসুল হক আরও বলেন, ‘চট্টগ্রামকে আমরা আলোকবর্তিকা হিসেবে জানি। ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকেই বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতার ঘোষণা এসেছে। সারা পৃথিবী জেনেছে এ ঘোষণা। গণতন্ত্র আন্দোলনসহ সবই চট্টগ্রাম থেকে হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বইমেলা এখন আশাব্যঞ্জক। বইমেলা এখন সিআরবির শিরিষ তলায় প্রাণের মেলায় পরিণত হয়েছে। চট্টগ্রামে বই মেলা আগে বিছিন্ন ভাবে করা হতো। আমি মেয়র থাকাকালে সেটা এক করে আয়োজন করেছি। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার বদৌলতে বাংলাদেশ আজ বিশ্বে সমাদৃত। একুশ আমাদের প্রেরণা। বাংলা ভাষা আজ জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে। ‘

স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও লেখক জয়নুল টিটো বলেন, ‘পাঠকেরা বইমেলার ধুলো মাখুক। পাঠক নতুন বইয়ের ঘ্রাণ উপভোগ করুক। পাঠক বই না কিনলেও বই হাতে ধরে উলটপালট করুক। বই মেলা সব লেখকের জন্য উন্মুক্ত হোক। পাঠক ও লেখক বইমেলায় মুক্ত বিহঙ্গের মতো উড়ুক, সেটাই প্রত্যাশা করি।’

তিনি মেলা আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘চট্টগ্রামের বইমেলার জন্য নির্ধারিত একটি স্থান দরকার। যদিও শিরিষতলা খুব ভালো স্পট। আরো বড় পরিসরে বইমেলা হলে প্রকাশক বাড়বে। আরো স্টল বাড়বে। লেখকদের জন্য আলাদা একটি প্যাভেলিয়ন দরকার। লেখককে যাতে বইয়ের স্টলে বসতে না হয়। লেখকের জন্য লেখককুঞ্জ বা লেখক কর্ণার সাজানো থাকুক। স্টলে লেখক বসলে লেখক পাঠক দুপক্ষকেই বিব্রত হতে হয়।’

অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রাম শিল্পী সংসদ জাতীয় সংগীত, দেশীয় সংস্কৃতিসহ দেশের গান পরিবেশন করেন।

অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ ও চট্টগ্রামের নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...