মঙ্গলবার, ১২ মে ২০২৬

সাতকানিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় সিএনজি চালিত ট্যাক্সী যোগে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটুনিতে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার সকালে থানা পুলিশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিক পাড়ার পূর্ব পাশে সুবেদার পুকুরপাড় এলাকা থেকে যুবকের পা বাধা লাশটি উদ্ধার করে।

নিহত যুবক হলেন মো. শাহাবুদ্দিন (৩৫)। তিনি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সাঁচি বেপারী পাড়ার নুর আহমদ এর ছেলে। নিহতের স্ত্রীর অভিযোগ, দুর্ধর্ষ শিবির ক্যাডার পা কাটা শহিদ ও মিনহাজের নেতৃত্বে তাঁর স্বামীকে হত্যা করা হয়।

নিহতের স্ত্রী ফারজানা বেগম (২৪) বলেন, শুক্রবার সকাল দশটার দিকে পা কাটা শহীদ ও মিনহাজের নেতৃত্বে কয়েকজন আমার স্বামীকে ঘর থেকে ডেকে ট্যাক্সিতে করে নিয়ে যাই। তখন স্বামীকে বললাম, তারা খারাপ লোক, তাদের সাথে যাবেন না। তিনি আমার কথা শুনেননি। কয়েক ঘণ্টা পর স্বামীকে ফোন করলেও তিনি রিসিভ করেননি। বিকালে একবার ফোন রিসিভ করলেও তিনি কথা বলেননি। সারারাত ঘরেও আসেননি । সকালে শুনছি রামপুর বনিকপাড়ায় স্বামীর পাওয়া গেছে।

তিনি বলেন, আমি নিশ্চিত আমার স্বামীকে শহিদ ও মিনহাজরা বেধড়ক পিটিয়ে হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই।

নিহত শাহাবুদ্দিনের বাবা নুর আহমদ বলেন, বিগত প্রায় ৫ বছর আগে আমার ছেলে বিদেশ থেকে দেশে আসে। কয়েক বছরের মধ্যে সে মাদক সেবনে জড়িয়ে পড়ে। তিন দিন আগে পারিবারিক বৈঠকে তাকে আবারও বিদেশ পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে আমার ছেলেটা খুন হল। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক বিচার চাই।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এওচিয়া ইউনিয়নের আবুল কাশেম এর ছেলে আবুল হাসেম (৪২) বলেন, দেওদীঘি তহশিলদার অফিসের পাশের বিলে শুক্রবার বিকেলে আমি আলু ক্ষেত দেখতে যায়। সেখানে দেখি অফিসের পূর্ব পাশে বিলে গাছ বাগানে এক লোককে কেউ মারধর করছে। কাছে গিয়ে দেখতে গেলে দেখা যায় শহীদ ও মিনহাজ এর নেতৃত্বে সাতজন শাহাবুদ্দিনকে শক্ত গাছের বাটাম দিয়ে বেধড়ক পেটাচ্ছে। পরে তারা আমাকেও দড়ি দিয়ে বেঁধে মারতে থাকে। এক বন্ধুর সহায়তায় পরে আমি ছাড়া পাই।

মাদার্শা ইউনিয়ন (ইউপি)পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আহমদ মিয়া বলেন, শাহাবুদ্দিন মাদকাসক্ত। সেই সূত্রে মাদকাসক্ত ও বিক্রেতা পা কাটা শহীদ ও মিনহাজের সাথে শাহাবুদ্দিনের সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

এ ব্যাপারে অভিযুক্ত শহিদ ও মিনহাজের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিলেও ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবক শাহাবুদ্দিন মাদকাসক্ত ছিল । যেকোনো দ্বন্দ্বের জেরে সে বেধড়ক পিটুনিতে নিহত হতে পারে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। আজ সকালে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...