চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মো. দুলাল (৩৫) নামে এক দালালকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ৩৩নং গাইনী ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।
আটক মো. দুলাল কুমিল্লা জেলারা কচুয়া থানা এলাকার দৌপাট্টিস্থ শহীদ মেস্তীরর বাড়ীর মৃত সিরাজের ছেলে। সে বর্তামানে চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইট এলাকার আকবরের ভাড়া বাসায় থাকেন।
চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, মেডিকেল কলেজ হাসপাতালের ৩৩নং গাইনী ওয়ার্ড থেকে ওই দালালকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে প্রেরণ করা হয়।
