রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বাবার মরদেহ বাড়ি রেখে পরীক্ষার হলে নিপা 

মোহাম্মদ রিয়াদ হোসেন :

আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিপা আক্তার। বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। কিন্তু পরীক্ষার পূর্ব মুহূর্তের হঠাৎ করে ঝড় বয়ে যায় তার পরিবারের ওপর। গত বুধবার রাতে হঠাৎ করে তার বাবা আহমদ নবী (৩৫) হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান। বাবার হঠাৎ মৃত্যুতে শোকে মাতোয়ারা পুরো বাড়ি। পরীক্ষার একদিন আগে বাবার মৃত্যুতে বুকে পাথর চেপে কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাকে। নিয়তিকে মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে যেতে হলো তাকে পরীক্ষা কেন্দ্রে।

এদিকে দুপুর ১১টার সময় বাড়ীতে বাবার দাফন কাফন হলেও বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করে রিপা ।

স্বজনরা জানান, গতকাল ভাল ছিল রিপার পিতা।  সবার ধারণা বুধবার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হন আহমদ নবী। পরে তার মৃত্যু হয়।

জানা যায়, মৃত আহমদ নবী উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের ২নং দক্ষিণ পরুয়া পাড়া ওয়ার্ড   রহিম তালুকদার বাড়ির মরহুম দানা মিয়ার ৩য় পুত্র।

কেন্দ্র সচিব ফরিদুল আলম বলেন, রিপার বাবার মৃত্যুর বিষয়টি আমরা সকালেই জানতে পেরেছিলাম। সে সবার সঙ্গে বসে পরীক্ষায় অংশ নিয়েছে। এক হাতে বারবার চোখ মুছছিল, আর অন্য হাতে পরীক্ষার খাতায় লিখেছে রিপা।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রায়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোহাম্মদ  রফিকুল ইসলাম বলেন, আহমদ নবী গতকালই ভালো ছিল। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।  তার মেয়ে রিপা আক্তার এবার এসএসসি পরীক্ষার্থী। আমি সকালে তাকে পরীক্ষা কেন্দ্রে দিয়ে এসেছি। সেই পরীক্ষায় অংশ নিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...