রাঙ্গামাটি জেলা শহরের রাজবাড়ি এলাকায় পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন- মনির হোসেন (৩৮) কবীর হোসেন (২৩) ও শ্রমিক মো. নুরুজ্জামান (২৫)।
রাঙ্গামাটির ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবুল হাসনাত জানান, মালবাহী ট্রাকটি পার্কিংয়ের সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের খাদে পড়ে তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
