শনিবার, ৮ আগস্ট ২০২৬

পটিয়ায় বোরকা পরে বোনের পরীক্ষা দিতে এসে ধরা পড়লো ভাই

যুবকের ৭ দিনের কারাদণ্ড

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

গত বছর পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয় বোন, চেষ্টা করে আত্মহত্যার। বোন এবার যদি অকৃতকার্য হয় হয়তো আবারো আত্মহত্যার চেষ্টা করতে পারে তাই পরীক্ষা দিতে আসে ছোট ভাই।

আজ মঙ্গলবার পটিয়ার শাহচান্দ আউলিয়া মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় বোন রুজিনা আক্তারের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়ে আটক হয় ভাই মোঃ ইব্রাহীম (১৯)।

ইব্রাহীম আরবী ২পত্র পরীক্ষায় বোরকা পরে কেন্দ্রে আসলে সন্দেহ হয় দায়িত্বরত শিক্ষকের। পরে ওই কেন্দ্রের পরিদর্শক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইলিয়াস এবং দায়িত্বরত শিক্ষকেরা অধ্যক্ষের রুমে এনে বোরকা খুলে দেখেন মেয়ে সেজে পরীক্ষা দিতে এসেছে ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূইয়া ঘটনাস্থলে এসে তাকে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে পুলিশের কাছে সোপর্দ করেন।

কেন্দ্র পরিদর্শক ডাঃ মোঃ ইলিয়াস জানান, “ওই শিক্ষার্থীর চেহারা দেখাতে বললে সে আপত্তি জানায় এবং কোন কথা বলছিল না। হল থেকে তাকে অধ্যক্ষের রুমে এনে বোরকা সরালে দেখা যায় সে একজন ছেলে। পরবর্তীতে ইউএনও মহোদয়কে জানানো হলে তিনি এসে তাকে কারাদন্ড দেন।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...