শনিবার, ৮ আগস্ট ২০২৬

৯৩৭০ বাংলাদেশি বিদেশের কারগারে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডেস্ক

৯ হাজার ৩৭০ জন বাংলাদেশি শ্রমিক/প্রবাসী বিদেশের কারাগারে আটক রয়েছেন বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি জানান, এসব বন্দিরা ২৭টি দেশের কারাগারে রয়েছেন। এর মধ্যে সৌদি আরবের কারাগারে সর্বোচ্চ ৫ হাজার ৭৪৬ জন আটক রয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ তুরস্কের কারাগারে বন্দি রয়েছেন ৫০৮ জন।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ২২৬ জনকে লিবিয়া থেকে, ৫১ জনকে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশের জেলখানা থেকে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়াও ভারত, মিয়ানমার এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জেলখানা থেকে আরও প্রায় ১ হাজার ৯৫০ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

ভোলা-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। প্রাথমিকভাবে দূতাবাসসমূহ ভাড়া করা ভবনের মাধ্যমে কার্যক্রম পরিচালনা শুরু করলেও; পরবর্তীতে ২০১৬-২০২৪ সাল ব্যাপী তিনটি পর্যায়ে ৩২টি মিশনের জন্য জমি থাকা সাপেক্ষে নিজস্ব ভবন নির্মাণ অথবা জমিসহ তৈরি ভবন কেনার জন্য প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেছেন। বর্তমানে ১৪টি দেশে বাংলাদেশের ১৭টি দূতাবাস রয়েছে। এছাড়া সাতটি দেশে মালিকানাধীন জমি রয়েছে।

চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে চলেছে। এরই ফলশ্রুতিতে প্রতিনিয়ত কক্সবাজার এবং ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পসমূহে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের সফর রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রে আন্তর্জাতিক উদ্যোগ চলমান রাখতে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিদেশের বাংলাদেশ দূতাবাসসমূহ স্বাগতিক দেশসমূহের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা করে প্রতিনিয়তই যোগাযোগ অব্যাহত রেখেছে।

তাঁর আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রায় ৮ লাখেরও অধিক ব্রিটিশ-বাংলাদেশি যুক্তরাজ্যে বসবাস করে যুক্তরাজ্যের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। ব্রেক্সিট-পরবর্তী যুক্তরাজ্য শ্রমবাজারের প্রেক্ষাপটে, বাংলাদেশ থেকে দক্ষ শ্রমশক্তি প্রেরণের সুযোগ বিদ্যমান রয়েছে বলে আমরা মনে করি। তবে অবশ্যই তা বৈধ ও সুশৃঙ্খল অভিবাসন প্রক্রিয়ায় সম্পন্ন হতে হবে। এই ধারাবাহিকতায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসন ও কর্মসংস্থান সহযোগিতা বাড়াতে জোর কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান বাংলাদেশে বস্তুনিষ্ঠ তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকল্পে দেশের অর্জিত সাফল্যসমূহ বিশ্ববাসীকে অবহিত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ ও এক্স (টুইটারের বর্তমান নাম) সক্রিয় ও নিয়মিত উপস্থিতির মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে অসত্য ও অপপ্রচারমূলক সংবাদ/প্রতিবেদন প্রকাশিত হলে জনকূটনীতি অনুবিভাগ এসব প্রতিবেদনের বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল প্রতিবাদলিপি প্রেরণ করে থাকে—যা ওই সব গণমাধ্যমে প্রকাশ বা প্রচার করা হয়ে থাকে।

সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রচলিত কূটনীতির পাশাপাশি সংশ্লিষ্ট দেশসমূহের প্রচলিত আইন অনুযায়ীও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যা এখনো চলমান রয়েছে। এ বিষয়ে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছে। এ বিষয়ে কার্যক্রম এখনো চলমান থাকায় এখনই বিস্তারিত তথ্য প্রদান সম্ভব হচ্ছে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...