শনিবার, ৮ আগস্ট ২০২৬

এভাবে চললে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে: হানিফ

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, গত ১৫ বছর ধরে সরকার পতনের কথা বলে বিএনপি নাশকতা করে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এভাবে চলতে থাকলে বিএনপি অস্তিত্বহীন হয়ে পড়বে।

বিএনপি নেতাদের নির্দেশে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তাই এর দায়ভার বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদেরই বহন করতে হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজে ২ দিনব্যাপী বইমেলার উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দ্রব্যমূল্য নিয়ে মাহবুবউল আলম হানিফ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সরকারকে পেঁচিয়ে কথা বলার হচ্ছে।

যার অর্থ হচ্ছে, অসাধু ব্যবসায়ীদের রক্ষা করার এখানে চেষ্টা করা হচ্ছে। আমাদের উচিত হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা।

উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুস্তানজিদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী প্রমুখ।

আলোচনা শেষে বইমেলা ঘুরে দেখেন অতিথিরা। এ সময় বইমেলার স্টলগুলো শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়। কুষ্টিয়ার বইমেলায় মোট ২৮টি স্টলে বিভিন্ন বই স্থান পেয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...