চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক দীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
গত ১৩ জানুয়ারি রাতে ক্যাম্পাস প্রাঙ্গণে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান।
আরও পড়ুন পায়ে হেঁটে ১৫০ কিমি.পরিভ্রমণে আট রোভার স্কাউট
উক্ত ইউনিটের গ্রুপ সম্পাদক ও বার্ষিক দীক্ষা ক্যাম্পের ক্যাম্প চীফ মিজানুল রহমানের সভাপতিত্বে গার্লস -ইন রোভার গ্রুপের আরএসএস জান্নাতুল ফেরদৌস নূরী এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মো: ইয়াকুব, মো: নাছির তালুকদার ও উক্ত ক্যাম্পের ক্যাম্প সচিব রেজাউল করিম।
১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দীক্ষা ক্যাম্পে ১০৫ জন রোভার ও গার্লস ইন রোভার অংশগ্রহণ করে।
