শনিবার, ৮ আগস্ট ২০২৬

ভবিষ্যতে ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে আমাদের: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ভবিষ্যতে আমাদের ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। তবে, এর জন্য আগে আমাদের মাথাপিছু আয় ১২ কিংবা ১৪ হাজার ডলারে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন মন্ত্রী।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ এ আয়োজনে বিভিন্ন পর্যায়ের ১৭ জন দরিদ্র রোগীর মধ্যে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন তিনি।

এছাড়া দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে শারিরিকভাবে অক্ষম ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আরও ১০ জনকে নগদ অর্থও বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে।

বক্তব্যকালে ড. মো. আব্দুস শহীদ বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মসহ সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।

তিনি এরপর বলেন, ‘এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে।’

তবে, উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন।

তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্বদরবারে পরিচিত একটি দেশ।’

মো. আব্দুস শহীদ আরও বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে, জনগণের উপকার করতে পারলে রাজনীতির সফলতা হবে। বঙ্গবন্ধু চাইতেন দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। একইকাজ তার কন্যা শেখ হাসিনাও করে যাচ্ছেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ চৌধুরী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...