রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পায়ে হেঁটে রোভার স্কাউটের ৪ সদস্যের ১৫০ কিলোমিটার পরিভ্রমণ

নিজস্ব প্রতিবেদক

পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ সফলভাবে শেষ করেছেন রোভার স্কাউটের ৪ সদস্য ।

‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির লক্ষে গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেইট থেকে শুরু করে ১৫ ফেব্রুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহীন ইমরানের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে পরিভ্রমণ সম্পন্ন করেন তারা।

পরিভ্রমণকারীরা হলেন, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের আওতাধীন অগ্রপথিক মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ সোহরাব হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রোভার মোঃ মারুফ ইসলাম, রাঙ্গুনিয়া সরকারি কলেজের রোভার মোঃ হাবিবুর রহমান ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের রোভার হানজালা সরকার ।

পাঁচ দিনব্যাপি এই প্রোগ্রামে তাঁরা রবিবার ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু হয়ে ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কক্সবাজার পর্যন্ত পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পূর্ণ করেন । পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ, দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করেন এবং বিভিন্ন সচেতনতামূলক বিষয় প্রচার করেছে ।

পরিভ্রমণ বিষয়ে জানাতে চাইলে মোঃ সোহরাব হোসেন, মোঃ মারুফ ইসলাম ও মোঃ হাবিবুর রহমান বলেন, এটি আমাদের জীবনের সেরা একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। সব চেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো চট্টগ্রাম জেলার পরিভ্রমণ এর ইতিহাসে নতুন রোড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কক্সবাজার পর্যন্ত যাওয়া । সুস্থ ভাবে আমরা আজ চ্যালেন্জ জয় করেছি । আমাদের এই উদ্যোগ অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে ভিন্ন কিছু করার।

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের রোভার হানজালা সরকার বলেন, আমি চট্টগ্রাম এর পরিবেশের সাথে সম্পূর্ণ নতুন। বিষয়টা চ্যালেঞ্জ এর ছিলো প্রথম দিন পরিবেশের সাথে খাপ খেয়ে হাঁটা খুব কষ্টকর ছিলো । তবে আমার সহপাঠীরা সাথে ছিলো । এটি আমার জীবনের সেরা একটি অভিজ্ঞতা। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।

উল্লেখ্য, রোভার স্কাউটদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট (পিআরএস)’ অর্জনের লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকাযোগে ৩০০ কিলোমিটার অথবা সাইকেল যোগে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে একটি প্রোগ্রাম সম্পন্ন করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...